Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ঈদযাত্রা: চিকিৎসক-শিক্ষকসহ সড়কে নিহত ২০
জাতীয়

ঈদযাত্রা: চিকিৎসক-শিক্ষকসহ সড়কে নিহত ২০

By Saiful IslamMay 13, 20213 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঈদযাত্রার মধ্যে সারাদেশে ২৪ ঘন্টায় সড়কে চিকিৎসক ও শিক্ষকসহ ২০ জন নিহতের খবর জানা গেছে। এর মধ্যে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরিতে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ছয়জন, নরসিংদীতে বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক দম্পতিসহ তিনজন, সাভারে ট্রাকচাপায় শিক্ষিকা, গাজীপুরে সার্জেন্টসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া বরিশাল, টাঙ্গাইল দুইজন করে ও বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, রাজধানীতে একজন করে নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধিদের পাঠানো খবর-

মাদারীপুর: শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরিতে হুড়োহুড়িতে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরো অর্ধশতাধিক যাত্রী। বুধবার দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। শিবচর থানার ওসি মিরাজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নরসিংদী: নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের দুই চিকিৎসকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ডাক্তার জহিরুল হক ও তার স্ত্রী ডাক্তার তুহিন। তাদের বাড়ি নরসিংদীর মরজাল গ্রামে। তারা রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে কর্মরত ছিলেন। নিহত অপরজন মাইক্রোবাসের চালক খোকন।

সাভার: ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি যাওয়ার পথে সাভারের আমিনবাজারে ট্রাকচাপায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা চিকিৎসক ছোট ভাই। বুধবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার মমতাজ ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষকের নাম মিরা আরফিন (৩৫)। তিনি কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার মালিশিয়া গ্রামের ইজ্জত আলীর মেয়ে। তিনি রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় কম্বাইন্ড স্কুলের শিক্ষক ছিলেন।

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা র‍্যাবের গাড়িতে মাইক্রোবাসের ধাক্কায় র‍্যাব -৪ এর এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন র‍্যাব সদস্যসহ এক মোটর মেকানিক। বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সার্জেন্ট মো. খায়রুল ইসলাম র‍্যাব-৪ এর সদস্য বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা র‍্যাবের উপপরিদর্শক (এসআই) রাকিব। এ ঘটনায় নিহত মোটর মেকানিকের নাম লিটন মিয়া।

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় মোরছালিন (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত মোরছালিন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মৌকুড়ি গ্রামের জামাল হোসেনের ছেলে।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। নিহতরা হলেন, উপজেলার গোবিন্দাসী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জয় (১৫) ও গোপালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মহসীন উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৬)।

বরিশাল: বরিশালের গৌরনদীর আশোকাঠী সেতুর ঢালে থ্রি-হুইলার ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। হতাহতরা সবাই থ্রি-হুইলার যাত্রী। বুধবার সকাল সাড়ে ৭টায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরিশালের বাবুগঞ্জ উপজেলার গজালিয়া এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে মো. রাকিবুল হাসান রাহাত (৩৪) ও ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মৃত সাহেব আলী খলিফার ছেলে আল আমিন (৩২)। দুর্ঘটনায় আহত থ্রি-হুইলার (মাহিন্দ্রা) চালক ও ফোরকান নামে আরেক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

রাজধানী: রাজধানীর সবুজবাগের বাসাবো ফ্লাইওভারে সড়ক দুর্ঘনায় একজন রিকশাচালক (৩৫) নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফ্লাইওভারের ওপর রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। পরে একজন পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট: জয়পুরহাটে একটি ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে হেলপার নিহত হয়েছেন। বুধবার আক্কেলপুর-দুপচাঁচিয়া সড়কের আক্কেলপুর উপজেলার পূর্ণ গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হাসান বগুড়ার নামুজা মসজিদ পাড়া মহল্লার আব্দুর রশীদের ছেলে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। বুধবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সলঙ্গা থানার নলকা ব্রিজের পশ্চিম পাশে সড়ক দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

February 6, 2026
শুল্কমুক্ত সুবিধা

জাপানে ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

February 6, 2026
Guli biddo

কেউ গুলিবিদ্ধ নয়, দাবি পুলিশের

February 6, 2026
Latest News
আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

শুল্কমুক্ত সুবিধা

জাপানে ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

Guli biddo

কেউ গুলিবিদ্ধ নয়, দাবি পুলিশের

শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

জাবের

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

আইডি কার্ড

ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন?

ক্ষমতা

প্রায় ১০ লাখ নতুন চাকরির প্রতিশ্রুতি বিএনপির

ইসি মাছউদ

লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে : ইসি মাছউদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.