Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ঈদযাত্রায় বাস ছাড়ার আগে অ্যারোসল স্প্রে করতে হবে : কাদের
জাতীয়

ঈদযাত্রায় বাস ছাড়ার আগে অ্যারোসল স্প্রে করতে হবে : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কআগস্ট 5, 2019Updated:আগস্ট 5, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক: এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বর প্রতিরোধে ঈদযাত্রায় প্রতিটি বাস ছাড়ার আগে মশানাশক অ্যারোসল স্প্রে করার জন্য মন্ত্রণালয় থেকে বাসমালিকেদের চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ফাইল ছবি
Advertisement

তিনি বলেন, ‘এবারের ঈদযাত্রা উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গুজ্বর। টার্মিনালে পরিচ্ছন্নতা রক্ষা, মশক নির্মূলের পর্যাপ্ত ব্যবস্থা নিতে আমি দুই সিটি করপোরেশনকে অনুরোধ জানাচ্ছি। এছাড়া প্রতিটি বাস ছাড়ার আগে বাসে মশানাশক অ্যারোসল স্প্রে করার জন্য মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে।’

ওবায়দুল কাদের আজ সোমবার সচিবালয়ে আসন্ন ঈদ-উল-আজহা উদযাপনে সড়কপথে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘœ করতে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা শেষে একথা জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সারাদেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির মধ্যে আগামী ১২ আগস্ট ঈদ উদযাপিত হতে যাচ্ছে। ডেঙ্গুজ্বরের এ পরিস্থিতি নিয়েই বাড়ি ফিরবে মানুষ। তাই, বাস টার্মিনালে মশা নিধনের ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনকে অনুরোধ জানানো হয়েছে। বাসগুলোতে অ্যারোসল সরবরাহের জন্য চিঠি দেয়া হয়েছে। গাজীপুর সিটি মেয়র মশার ওষুধ দেয়ার আশ্বাস দিয়েছেন।

টার্মিনালগুলোর ব্যবস্থাপনা আরও সেবাবান্ধব করতে হবে জানিয়ে তিনি বলেন, প্রতি টার্মিনালে বিআরটিএর মোবাইল কোট ও আইন-শৃঙ্খলা বাহিনীর ভিজিল্যান্স টিম কার্যকর থাকবে। অতিরিক্ত ভাড়া আদায়কারী বাস সার্ভিসের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে মোবাইল কোর্ট ব্যবস্থা নেবে।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, টার্মিনালে যাত্রীসেবা বাড়াতে হবে। আমাদের ভিজিল্যান্স টিম সক্রিয় থাকবে। কোরবানির ঈদ, ত্যাগের ঈদ, কাজেই আমি মালিকদের ত্যাগ স্বীকারের আহ্বান জানাচ্ছি।

সারাদেশে ক্ষতিগ্রস্থ সড়ক-মহাসড়ক ঈদের তিনদিন আগেই মেরামত কাজ শেষ হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ক্ষতিগ্রস্থ সড়কের মেরামত কাজ ঈদের অন্তত তিন দিন আগে যে কোনো মূল্যে শেষ করতে হবে। দিনরাত আমাদের লোকজনকে প্রস্তুত রাখতে হবে যাতে অতিরিক্ত কাজ করে মেরামত করা যায়। জনগণ এমনিতেই ডেঙ্গু আতঙ্ক নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন, সেখানে রাস্তার অবস্থাটা যদি ভাল না হয়, তাহলে দুর্ভোগ হবে। খোঁড়াখুঁড়ি সব বন্ধ, সবাইকে বলেছি। টঙ্গী-গাজীপুর সড়কে বিআরটিএর কাজ আপাতত বন্ধ থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সড়কের পাশে পশুর হাট বসানোর ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কের পাশে পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া যাচ্ছে, এ ব্যাপারে সবাইকে ব্যবস্থা নিতে হবে যাতে নিয়মের বাইরে হাট না বসায়। পশুর হাট নিয়ে যেন জনদুর্ভোগ না হয়, যে কোনো মূল্যে এসব বন্ধ করতে হবে।

তিনি জানান, ঈদুল আজহায় সড়কপথে যাতায়াত নির্বিঘœ করতে মন্ত্রণালয় একটি কন্ট্রোলরুম স্থাপন করেছে, বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে এ কন্ট্রোলরুম ৬ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।

ঈদে বিআরটিসির স্পেশাল সার্ভিসে সাড়ে ১১শ বাস থাকছে জানিয়ে মন্ত্রী জানান, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় সংগৃহীত আড়াইশ বাসও ঈদ বহরে যুক্ত হয়েছে। জরুরি প্রয়োজনে আরও ৫০টি বাস স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

সভায় পরিবহন শ্রমিক নেতা ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুন 16, 2026
আটক

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

জুন 16, 2026
লাইসেন্স

লাইসেন্স বাতিল হলেও আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

জুন 16, 2026
Latest News
ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আটক

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

লাইসেন্স

লাইসেন্স বাতিল হলেও আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

মামলার চিঠি

বেনজীরকে ফেরানোর উদ্যোগ ট্রাইব্যুনালের, ১০ মামলার চিঠি পুলিশকে, নথি গোছাচ্ছে দুদক

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

জন্ম নিবন্ধন

বাল্যবিয়ে রোধে ডিজিটাল জন্ম সনদ বাধ্যতামূলকের উদ্যোগ

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নির্বাচন

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে আশ্বাস মন্ত্রীর

হাজিরা

রাঙ্গামাটিতে নেটওয়ার্ক না পেয়ে আমগাছে উঠে অনলাইন হাজিরা দিলেন শিক্ষক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa