Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঈদে কি আরও গরম বাড়বে, যা জানালো আবহাওয়া অফিস
জাতীয়

ঈদে কি আরও গরম বাড়বে, যা জানালো আবহাওয়া অফিস

By জুমবাংলা নিউজ ডেস্কএপ্রিল 6, 2024Updated:এপ্রিল 6, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : এবার ঈদের সময় আরও বাড়বে গরমের অনুভূতি। আবহাওয়া অফিস বলছে, গত বছরের চেয়ে এবার তাপমাত্রা বেশি থাকবে। ঈদের সময় ৩৪ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে তাপমাত্রা। জনজীবনে অস্বস্তি বাড়বে। তবে সিলেট ও আশপাশের এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে।

ঈদে কি আরও গরম বাড়বে, যা বলছে আবহাওয়া অফিস

Advertisement

চৈত্রের শেষ দিকে রোদের প্রখর উত্তাপে পুড়ছে সারা দেশ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস সাধারণ মানুষ। রাজধানীসহ অনেক জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এমন অস্বস্তিকর পরিবেশেই আসছে পবিত্র ঈদুল ফিতর।

এই গরমে বেশ অসুবিধাতেই পড়েছেন রাজধানীবাসী। বাইরে বের হলেও ঘেমে যেতে হয় মুহূর্তেই। ঈদেও এই পরিস্থিতি থাকতে পারে।

আবহাওয়া অফিস বলছে, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমে বাড়ছে অস্বস্তি। ২০২৩ সালের তুলনায় এবছর তাপমাত্রা বাড়বে। ঈদের সময় গরমের অস্বস্তি থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘ঈদের সময় এই তাপপ্রবাহ থাকবে। বিশেষ করে রাজশাহী এবং খুলনা বিভাগের তাপপ্রবাহ পার্শ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করতে পারে। খুলনা ও ঢাকাসহ এসব এলাকার জেলাগুলোতে তাপের আধিক্য থাকবে। এবং অস্বস্তিবোধ বেশি মনে হবে।’

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে, সিলেট ও আশপাশের এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। যদিও তাতে গরম কমবে না।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী ও খুলনায় ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

জুন 21, 2026
সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

জুন 21, 2026
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026

Latest News

ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa