Advertisement

জুমবাংলা ডেস্ক : ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার।

করোনাভাইরাসের বিস্তার রোধে জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার রাতে এই নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে।

তাতে বলা হয়, “করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার দিন দিন বৃদ্ধি পাওয়ায় ঈদুল আজহার সময় উক্ত সংক্রমণের বিস্তাররোধে সকল সরকারি/বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ঈদের সরকারি বা ঐচ্ছিক ছুটিতে আবশ্যিকভাবে কর্মস্থলে অবস্থানের জন্য নির্দেশনা প্রদান করা হল।”

এর আগে সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকে সাংবাদিকদের বলেন, “ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আসন্ন ঈদুল আজহায় সরকারি ছুটি বাড়ানো হবে না।”

এ বিষয়ে তিনি বলেন, “ঈদের সময় যে তিন দিন ছুটি আছে এই ছুটি আর বর্ধিত হবে না। যে যেখানে থাকবেন, যার যেখানে কর্মস্থাল তিনি তার হেডকোয়ার্টার ত্যাগ করতে পারবেন না।”

জিলহজ মাসের চাঁদ দেখা অনুযায়ী ৩১ জুলাই বা ১ আগস্ট ঈদুল আজহা পালিত হবে।

১ আগস্ট ঈদুল আজহা ধরে সরকারের ২০২০ সালের ছুটির তালিকা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট (শুক্র, শনি ও রবিবার) ঈদুল আজহার ছুটি থাকবে। এক্ষেত্রে দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটির মধ্যে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.