Advertisement

জুমবাংলা ডেস্ক: ঈদের আগে গণ পরিবহন বন্ধের যে প্রজ্ঞাপন দেয়া হয়েছিলো সেটাকে ভুল বুঝাবুঝি বলেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আজকে বৈঠকের আগেও আমরা বলেছিলাম ঈদের আগের ৫ দিন এবং পরে ৩ দিন গণ পরিবহন বন্ধ থাকবে। সেটা একটা ভুল বুঝাবুঝি ছিলো। এখন সিদ্ধান্ত হয়েছে পণ্যবাহী যেকোন পরিবহন বন্ধ থাকবে।

বুধবার দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরী, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের কর্মপন্থা নির্ধারণী এক বৈঠকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, আমরা যখন আজকে বৈঠক শুরু করেছিলাম তখন আমরাও বলেছিলাম গণপরিবহন ঈদের আগে ৫ দিন ও ঈদের পরে তিনদিন বন্ধ থাকবে। পরবর্তীতে আমাদের সঙ্গে মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে কথা হয়েছে, এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। এখানে যে সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে ঈদের আগে ৫ দিন ও পরে তিনদিন পণ্যবাহী যেকোন ধরনের যানবাহন বন্ধ থাকবে। কিন্তু আমাদের গণপরিবহন, গণপরিবহনের একটা অংশ যাত্রীবাহী লঞ্চ বা ফেরী চালু থাকবে।

সেক্ষেত্রে ট্রেন বা বাসও কি চলাচল করতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এটার সমন্বয় করে নিবো। আমি যতটুকু বুঝতে পারছি ট্রেন এবং বাসও চলবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.