Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home উচ্চশব্দে হর্ন, ম্যাজিস্ট্রেটের গাড়িকে জরিমানা
জাতীয় স্লাইডার

উচ্চশব্দে হর্ন, ম্যাজিস্ট্রেটের গাড়িকে জরিমানা

By Sibbir OsmanAugust 29, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: উচ্চশব্দে হর্ন বাজানোর দায়ে সচিবালয় এলাকায় এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িকে জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ আগস্ট) রেল ভবনের সামনে অভিযান চলাকালে এ জরিমানা করা হয়।

সোমবার বেলা পৌনে ১১টায় শুরু হয় পরিবেশ অধিদপ্তরের অভিযান। এতে পরিদর্শক হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রিয়াজুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক। দুপুর ১২টা পর্যন্ত চলে এ অভিযান।

অভিযান চলাকালে দুপুর পৌনে ১২টার দিকে সচিবালয় এলাকা দিয়ে হর্ন বাজিয়ে যাচ্ছিল এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি। এসময় দায়িত্বরত পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা গাড়িটি থামায়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ ২২-১৯৩৯। তবে গাড়িতে থাকা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয় জানা যায়নি।
হর্ন
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি চেক করে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা দেখেন, হর্ন ১১৫ ডেসিমেলের। এজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাড়িটির চালককে ২০০ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ঢাকা শহরে ৬৫ থেকে ৭০ ডেসিমেল এবং সর্বোচ্চ ৮০ ডেসিমেল সাউন্ড (হর্ন) বাজানো যায়। তবে সচিবালয় ও আগারগাঁও নীরব এলাকা ঘোষিত। এসব এলাকায় হর্ন বাজানো নিষেধ।

অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক বলেন, নীরব এলাকায় হর্ন বাজানো নিষেধ। কিন্তু অনেকেই সেটা মানতে চায় না। সে কারণে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি।

পরিদর্শক রিয়াজুল ইসলাম জানান, হাইড্রালিক হর্ন বাজানোর দায়ে ১৬টি গাড়িকে ৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে দুটি সিএনজি, চারটি প্রাইভেট কার এবং বাকিগুলো বাইক।

অভিযানে অনেক গাড়িতে শব্দ দূষণ প্রতিরোধে সচেতনামূলক স্টিকার লাগানো হয়।

‘পরবর্তী প্রধানমন্ত্রী ড. ইউনূস’, গ্রামীণ টেলিকমের সমঝোতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
উচ্চশব্দে গাড়িকে জরিমানা জাতীয় ম্যাজিস্ট্রেটের স্লাইডার হর্ন
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

February 6, 2026
অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

February 6, 2026
কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

February 5, 2026
Latest News
ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

শ্রমিকদের সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি শ্রমিকদের সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

ফেরত

নোয়াখালীতে ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে রিকশাচালকের সততার দৃষ্টান্ত

জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

‘জুলাই যোদ্ধা’ হিসেবে ৪৭৪ জনের গেজেট প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.