
আজ (১৫ মে) সন্দ্বীপ, হাতিয়াসহ উপকূলীয় এসব এলাকায় নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্টের সদস্যরা হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে জামা, পাঞ্জাবিসহ বিভিন্ন ঈদের পোশাক তুলে দেয়। পাশাপাশি তাদের সহায়তায় চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া তারা স্থানীয়দের মাঝে জীবাণুনাশক সাবান, মাস্ক বিতরণসহ সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে।
সন্দ্বীপে নিয়োজিত নৌ কন্টিনজেন্ট স্থানীয় চরাঞ্চলের প্রায় ২০০ অসহায় পরিবারের মাঝে ঈদের পোশাক এবং খাদ্য সামগ্রী বিতরণ করে। এছাড়া হাতিয়ায় নিয়োজিত নৌ কন্টিনজেন্ট স্থানীয় ২০০ দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে। অন্যদিকে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ১১০ প্যাকেট ত্রাণ সামগ্রী মংলা কন্টিনজেন্ট উপজেলার চিলা ইউনিয়নের স্থানীয় গরীব, দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করে।
করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের সমুদ্র ও উপকূলীয় এসব প্রত্যন্ত এলাকাগুলোতে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্টসমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নৌবাহিনীর সদস্যরা স্থানীয় এলাকাগুলোতে নিয়মিত জীবাণুনাশক ঔষধ ছেটানো, প্রত্যন্ত এলাকার বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা, টহল ও তল্লাশী প্রদানসহ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সূত্র: আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



