Advertisement
জুমবাংলা ডেস্ক : বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে ভোটগ্রহণের সরঞ্জাম ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো যায়নি। ফলে তৃতীয় ধাপে অনুষ্ঠাতব্য টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে সেন্ট মার্টিন ইউনিয়ন কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) রাতে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয় বলে জানান তিনি।

চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দীন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় সেন্ট মার্টিনে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো সম্ভব হয়নি। এছাড়াও ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারাও যেতে পারেননি। এ কারণে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ৬০ নম্বর জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

টেকনাফ উপজেলায় ৬০টি কেন্দ্রে মোট ভোটার রয়েছে এক লাখ ৮০ হাজার ৪২০ জন। এর মধ্যে পুরুষ ৯১ হাজার ৮৮০ জন ও নারী ৮৮ হাজার ৫৩৮ জন। ৫৯ কেন্দ্রে আজ বুধবার (২৯ মে) ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে এসব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সন্ধ্যার মধ্যে পৌঁছেছে।

এ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও তিন উপজেলার ভোট স্থগিত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.