Advertisement

জুমবাংলা ডেস্ক: পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের একজন সদস্য জানান, জনপ্রিয় প্রার্থী মনোনয়ন দিতে গত দুই সপ্তাহ ধরে তৃণমূলে দলীয় নেতাকর্মীদের মতামত ও একাধিক জরিপ প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন দলের হাইকমান্ড। প্রার্থী মনোনয়নে ঢাকার দুই আসনে চমক থাকবে। বাকি তিন আসনে প্রয়াত সংসদ সদস্যদের পরিবারের সদস্যরা মনোনয়ন পেতে পারেন।

সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসন, সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন, শামসুর রহমান শরিফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন, ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন ও হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন শূন্য রয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, পাবনা-৪ আসনে আগামী ২৬ সেপ্টেম্বর ভোট হবে। বাকি চার আসনের মধ্যে ঢাকা-৫ ও নওগাঁ-৬ সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। তবে এখনো এই দুই আসনের নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়নি। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের তারিখ এখনো ঘোষণা হয়নি।

পাঁচটি শূন্য আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়নপ্রত্যাশী ১৪১ জন। এর মধ্যে ঢাকা-১৮ আসনে সর্বোচ্চ ৫৬ জন, নওগাঁ-৬ আসনে ৩৪ জন, পাবনা-৪ আসনে ২৮ জন ও ঢাকা-৫ আসনে ২০ জন ও সিরাজগঞ্জ-১ আসনে তিন জন রয়েছেন।

গত ১৭ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি ও জমাদান কার্যক্রম সম্পন্ন করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.