Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঊর্মির পক্ষে দাঁড়িয়ে তোপের মুখে গোলাম মাওলা রনি
জাতীয়

ঊর্মির পক্ষে দাঁড়িয়ে তোপের মুখে গোলাম মাওলা রনি

By Bhuiyan Md TomalOctober 10, 20242 Mins Read

ঊর্মির পক্ষে দাঁড়িয়ে তোপের মুখে গোলাম মাওলা রনি

Advertisement
জুমবাংলা ডেস্ক : চাকরিবিধি লঙ্ঘন করে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে হইচই ফেলে দিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। এ ঘটনায় প্রথমে তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) ও পরে সাময়িক বরখাস্ত করা হয়।

ঊর্মিকে ওএসডি করার প্রতিবাদে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। এরপরই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি।

রনি ওই পোস্টে বলেন, তাবাসসুম ঊর্মিকে কেন ওএসডি করা হলো! একজন নবীন সরকারি কর্মকর্তার একান্ত ব্যক্তিগত একটি কথা যারা হজম করতে পারেন না তারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন! কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন!

ওই পোস্ট করে কমেন্টবক্সে রোষানলের মুখে পড়েছেন রনি। মহিউদ্দিন নামের এক ব্যক্তি মন্তব্য করেছেন, আপনিও যে স্বৈরাচার ও গণহত্যাকারীদের দোসর তা আর বুঝতে বাকি রইল না।

আব্দুল আউয়াল লিখেছেন, স্বৈরাচারের দোসর হিসেবে আপনি তো আপনার আসল রূপ প্রকাশ করে দিলেন। আসাদুজ্জামান লিংকন লিখেছেন, আওয়ামী লীগের আমলে কোনো আমলা এরকম পোস্ট দিলে চাকরিই থাকতো না। তারপর পরিবার নিয়ে বসবাস করাই কঠিন হতো। এ দেশে ফেসবুকে পোস্ট করার অপরাধে অনেকেরই চাকরি গেছে।

পারভেজ রহমান লিখেছেন, শহীদ আবু সাঈদ কে সন্ত্রাসী বলার অপরাধী ফ্যাসিস্ট হাসিনার দোসরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক! নোমান আহমেদ লিখেছেন, আপনাকে অনেক জ্ঞানী হিসেবে জানতাম। ভুল ভাঙানোর জন্য ধন্যবাদ।

শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম ঊর্মি লেখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।

এর আগেও তাপসী তার ফেসবুকে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন নিয়ে উস্কানিমূলক পোস্ট করেন। তিনি রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ উল্লেখ করেও উস্কানিমূলক পোস্ট দিয়ে প্রশাসনে বিতর্কের জন্ম দেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

June 25, 2026
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026

Latest News

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa