Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এ শহরকেও সকলের ভালবাসা উচিত : ডিএনসিসি মেয়র
জাতীয়

এ শহরকেও সকলের ভালবাসা উচিত : ডিএনসিসি মেয়র

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 16, 20202 Mins Read
আতিকুল ইসলাম
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, এ দেশকে ভালোবেসে যেভাবে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, এ শহরকেও যেন আমরা ঠিক সেভাবেই ভালোবাসি। সূত্র: বাসস

আজ মহান বিজয় দিবস উপলক্ষ্যে গুলশান ২ নম্বরের নগর ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার পর মেয়র এ কথা বলেন।

মেয়র বলেন, “বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, অথচ আমরা কি এ শহরকে একটু ভালোবাসতে পারি না? আমরা কি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারিনা। কেন আমরা বিভিন্ন নদী, খাল দখল করি। মুক্তিযুদ্ধকালে দেশের জন্য তাঁরা বুকে গুলি খেয়েছে। আমরা শুধু নিজের চিন্তা করছি”।

মেয়র নগরবাসীদের প্রতি আহবান জানিয়ে, “আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি আমরা শহরকে ভালোবাসবো। নিজের ঘরকে যেভাবে সুন্দর রাখি, এই শহরকেও একইভাবে ভালোবাসবো। আমরা যেন যত্রতত্র ময়লা না ফেলি। ট্রাফিক সিগন্যাল মেনে চলি। ফুটওভারব্রিজ ব্যবহার করে রাস্তা পার হই। জেব্রাক্রসিং ব্যবহার করি। আমরা পদ্মা সেতু যেখানে তৈরি করে ফেলতে পেরেছি, এই শহরকেও সুন্দর করতে পারব। যত বাধাই আসুক না কেন কোনো বাধাই আমরা মানবো না”।

সম্প্রতি বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, সাম্প্রদায়িক শক্তি, যারা মুক্তিযুদ্ধের সময় এ দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছে, যারা এদেশকে পঙ্গু করতে চেয়েছিল, রাজাকার-আলবদর-আলশামস বাহিনী, সেই অপশক্তিই আবার উঠে পড়ে লেগেছে। যারা ভাস্কর্য ভাঙছে, মিথ্যা ফতোয়া দিচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

পরে মেয়র আতিকুল ইসলাম বনানী বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজে মুজিব কর্নার উদ্বোধন করেন। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মফিজুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুল, কলেজের অধ্যক্ষ প্রিয়াঙ্কা হালদার শিখা প্রমূখ উপস্থিত ছিলেন।

বনানী বিদ্যা নিকেতন থেকে ফেরার পথে বনানী মাঠের কাছে ক্ষুদে ‘মুক্তিযোদ্ধা’দের দেখে গাড়ি থেকে নেমে তাদেরকে উৎসাহ দেন এবং তাঁদের সাথে ছবি তোলেন।

এরপর মেয়র আতিকুল ইসলাম ডিএনসিসির নগর ভবনে বিজয় দিবসের এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। আলোচনা অনুষ্ঠানে মেয়র বলেন, পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে আমরা ‘পরম্পরা’ নামে বইয়ের গাড়ি চালু করেছি। এ গাড়িগুলো প্রতিটি ওয়ার্ডে যাচ্ছে। আমরা যেন এখান থেকে বই কিনে আমাদের সন্তানদেরকে-পরবর্তী প্রজন্মকে জানাই”।

মেয়র বলেন, “আমরা আগামী জানুয়ারির ১ তারিখ থেকে ‘সবার ঢাকা’ অ্যাপস উদ্বোধন করতে যাচ্ছি। এর ফলে প্রতিনিয়ত আমাদেরকে জনগণের মুখোমুখি হতে হবে। জনগণের কাছে জবাবদিহি করতে হবে সকল কাউন্সিলর ও কর্মকর্তাকে। জনগণ তাঁদের অভিযোগ আমাদেরকে অ্যাপের মাধ্যমে জানাবেন। আমাদেরকে তার সমাধান দিতে হবে। এ জন্য ডিএনসিসির কর্মকর্তাদেরকে প্রস্তুত থাকতে হবে”।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, কাউন্সিলরগণ, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

June 25, 2026
pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

June 25, 2026
বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

June 25, 2026

Latest News

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

জরিমানা

জিগাতলায় এডিস মশার লার্ভা, দুই ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa