
লাইভ ভিডিওর এই অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিষয়টি খেয়াল করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের।
এরপরই তরুণী তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে ফেসবুকে একটি ভিডিও দেয়। যেখানে তিনি তার ওই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে বলেন, আমাই আমার বক্তব্যের জন্য ক্ষমা চাইছি। ভবিষ্যতে এ ধরনের ভুল হবে না। আমি সাইবার আইন মেনে চলবো।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগ জানিয়েছে, সাবু শপের মালিক আগের লাইভের ভিডিওর আপত্তিকর অংশের জন্য নিজের ভুল বুঝতে পেরেছেন ও সম্মানিত নেটিজেনদের কাছে ক্ষমা চেয়েছেন।
দয়া করে কেউ এসব নিয়ে ট্রল করে বা বাজে কমেন্ট করে অনলাইন দূষিত করবেন না। জানবেন যে, এটাও অপরাধ। কেউ ফিরে আসতে চাইলে তাকে নিজেদের করে নিন, এপ্রিসিয়েট করুন।’
সোশ্যাল হ্যান্ডেলে পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগ জানায়, সবার সহনশীল আচরণে সাইবার স্পেস নিরাপদ হোক। সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ নিরাপদ সাইবার স্পেইসের জন্য কাজ করে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



