কানসাস সিটিতে রোববারের (১২ জুলাই) ম্যাচ শেষে তীব্র উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি। সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়ায় তিনি এই জয়কে ‘কঠিন লড়াইয়ের পর পাওয়া গুরুত্বপূর্ণ সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘জয় নিয়ে আমি খুবই খুশি। এটি ছিল খুব কঠিন লড়াইয়ের একটি ম্যাচ।’ প্রতিপক্ষের খেলার ধরন তাকে অবাক করেনি বলেও জানান তিনি। মেসির ভাষায়, ‘আমরা জানতাম ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ হবে।’
আর্জেন্টিনার এই তারকা মনে করেন, এই জয় দলকে কিছুটা স্বস্তি দিয়েছে। তিনি বলেন, ‘এই ধাপটি পার হওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, যাতে সামনে যা আসছে তার আগে আমরা কিছুটা স্বস্তির একটি সপ্তাহ কাটাতে পারি।’
সেমিফাইনালে আগামী বুধবার আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আরও একটি বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্যেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ম্যাচটি মেসির জন্য বিশেষ এক মুহূর্ত হতে যাচ্ছে। এটি হবে তার ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনাল। একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে এটাই হবে তার প্রথম ম্যাচ; হোক তা প্রতিযোগিতামূলক বা প্রীতি ম্যাচ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ম্যাচের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করে দলের প্রতি আস্থা ও লড়াইয়ের বার্তা দিয়েছেন মেসি। তিনি লিখেছেন, ‘আমাদের আবারও (জিততে) কষ্ট করতে হয়েছে, কিন্তু এই দল কখনো বিশ্বাস হারায় না। আমরা আবারও বিশ্বের সেরা চার দলের মধ্যে ফিরে এসেছি! চলো এগিয়ে যাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



