
তিনি বলেন, এদের সবাইকে দেখেই বোঝা গেছে শ্রমিক। সেখানে কাজের জন্য গিয়েছিলো। আমরা তাদের স্ক্রীনিং করেছি। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ।
সিভিল এভিয়েশনের কর্মকর্তারা জানান, ওমান সরকারের সঙ্গে আলোচনা মাধ্যমের পররাষ্ট্রমন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তারা দেশে এসেছে। এরা সবাই সেখানে কাজ করতেন বলে জানা গেছে। এদেরে কাজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ওমান সরকার তাদের পাঠিয়ে দিয়েছে।
বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্র্রের কর্মকর্তা বলেন, যাদের সঙ্গে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট আছে তাদের বাসায় পাঠানো হবে। আর যাদের নেই তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



