Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় এই বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ করলেন ষাটোর্ধ বাবু ভাই
জাতীয় বিভাগীয় সংবাদ

এই বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ করলেন ষাটোর্ধ বাবু ভাই

By Protik Hossainআগস্ট 7, 2019Updated:আগস্ট 7, 20192 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : নওগাঁর ধামইরহাটের ষাটোর্ধ মীর মো.গাউছুল আজম বাবু বাই সাইকেল যোগে ৬৪ জেলা ভ্রমণ করেছেন। ৬২ বছর পেরোনো মানুষটি শখ পূরণ করতে বেরিয়ে পড়েন দেশ ভ্রমণে। তাঁর সঙ্গী ১২ বছরের পুরোনো বাইসাইকেল। তিনি ঘুরে দেখেছেন দেশের ৬৪ জেলা।

গাউছুল আযম বলেন, সাইকেল আমার প্রতিদিনের সঙ্গী। জীবিকার জন্য সাইকেল করে জেলা সদর নওগাঁ শহর থেকে ব্যাগ কিনে বিক্রি করেছি উপজেলার বিভিন্ন দোকানে। সাংসারিক সব কাজই করতে হতো সাইকেল দিয়ে। আরও বড় কথা সাইকেল ছাড়া ঘোরার মতো টাকাকড়ি পাব কোথায়। এখন চোখ বন্ধ করে পুরো দেশ দেখতে পাই। মনে হয় দেশটা এত ছোট! অথচ আগে নৌকায় যমুনা নদী পার হওয়ার সময় মনে হতো, এই নদী পার হতেই যদি এত সময় লাগে, তাহলে দেশটা যেন কত বড়। ছোটবেলা থেকেই আমার সারা দেশ ভ্রমণের ইচ্ছে ছিল। পারিবারিক ও সাংসারিক কারণে তখন সময় সুযোগ হয়ে ওঠেনি। ছেলে-মেয়ে বড় হয়েছে, তারা সংসারের ভার নিয়েছে। তাই তিন বছর আগে ২০১৪ সালে দিনাজপুর ভ্রমণ দিয়ে শুরু করেছিলাম সাইকেল চালনা।

চলতি বছরের এপ্রিল মাসে ভোলা জেলা ভ্রমণের মাধ্যমে দেশের ৬৪ জেলা ভ্রমণ কর্মসূচী তাঁর সমাপ্ত হয়।

গাউছুল আজম বাবু ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত ভাতকুন্ডু গ্রামের ঐতিহ্যবাহী মীর পরিবারের মৃত মীর খাদেমুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে ধামইরহাট পৌরসভার অন্তর্গত ৩নং ওয়ার্ড দক্ষিণ চকযদু গ্রামে বসবাস করছেন। ২ ছেলে, ১ মেয়ে সন্তানের জনক। ছেলে মেয়ে সকলকে তিনি বিয়ে দিয়েছেন।

২০১৪ সালে দিনাজপুর জেলা ভ্রমণ দিয়ে শুরু করে ভোলা জেলা ভ্রমণের মাধ্যমে তাঁর সাইকেল যোগে সারাদেশ ভ্রমণ কর্মসূচী সমাপ্ত করেন। ভ্রমণকালে তিনি প্রতিদিন প্রায় ১৮০ কিলোমিটার থেকে ২২০ কিলোমিটার রাস্তা অতিক্রম করেছেন। তিনি মসজিদ, মাদ্রাসা, পীরের দরবার শরীফসহ বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রিযাপন করেছেন।

যুব ও তরুণ সমাজকে সাইকেলে চড়ে দেশ ভ্রমণে যেতে উৎসাহ প্রদান করছেন। তিনি চান মানুষ যেন সাইকেলে চড়ে তার প্রতিদিনের কাজকর্ম সম্পাদন করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
যুবদল নেতা

রাউজানে প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

জুন 13, 2026
cmp

ক্রিকেটার নাঈমকে মারধরের বিষয়ে কড়া বার্তা দিলেন সিএমপি কমিশনার

জুন 13, 2026
স্বাস্থ্যমন্ত্রী

আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

জুন 13, 2026
Latest News
যুবদল নেতা

রাউজানে প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

cmp

ক্রিকেটার নাঈমকে মারধরের বিষয়ে কড়া বার্তা দিলেন সিএমপি কমিশনার

স্বাস্থ্যমন্ত্রী

আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেয়া হবে : সমাজকল্যাণ মন্ত্রী

বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাথাপিছু আয়

দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা

zaima-rahman

বার কাউন্সিলের এমসিকিউতে উত্তীর্ণ জাইমা রহমান

Moin

বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে : মঈন খান

বরিশালের উজিরপুর উপজেলা

উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

ব্রাজিল

ব্রাজিল খেললেই অর্ধেক ভাড়া, আলমগীরের উদ্যোগে গ্রামজুড়ে উৎসবের আমেজ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa