
আমরা যখন কোনো সিরিজ খেলতে নামি আপনাদের একটা বড় ভূমিকা থাকে। কথাটা হয়তো আমার বিপক্ষে যেতে পারে। আপনারা কিছু মনে করবেন না প্লিজ, এমনভাবে সব প্রশ্ন করেন, যেমন ধরুন রশিদ খান আছে, সেটা বারবার মনে করিয়ে দিতে থাকেন। আপনি যতই সেটা চিন্তা না করতে চান, আপনাকে তা ভাবিয়ে তুলবেই।’

বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘হ্যাঁ, আমাকে যে প্রশ্ন করেন সেটির উত্তর আমাকেই দিতে হবে। কিন্তু মাঝেমধ্যে একই প্রশ্ন করলে কী হয়, দেখা গেল আগে কখনো যেটা ভাবিনি—তা মাথায় ঢুকে যায়। একবার ঢুকে গেলে হয়তো মাথায় সেটাই খেলতে থাকে। তবে এখানে আমাদের সবার মানসিকভাবে আরো শক্ত হতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



