Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এই সরকার জুয়াড়িদের সরকার : মির্জা ফখরুল
জাতীয় রাজনীতি

এই সরকার জুয়াড়িদের সরকার : মির্জা ফখরুল

By Protik HossainSeptember 22, 2019Updated:September 22, 20192 Mins Read

১

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশ আজ জুয়াড়িদের হাতে পড়েছে। এই সরকার জুয়াড়িদের সরকার।’

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দল এ মানববন্ধনের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের বড় নেতা, ছাত্র নেতা, যুব নেতা, পাতি নেতাসহ সকল নেতার কারণে দেশের মানুষ শান্তিতে বাস করতে পারছেন না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়া হয়। তারপর জানতে চাইলে বলে, জানি না। নিখোঁজ হয়ে যায় আমাদের নেতাকর্মীরা। গত ১০ বছরে আমাদের ২৬ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এক লাখ মামলা হয়েছে। ৫০০ মানুষ নিখোঁজ হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী পঙ্গু হয়েছেন।’

মানববন্ধনে মির্জা ফখরুল সহ বিএনপির নারী নেতৃবৃন্দ

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার যে সকল নেতা-নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন তার মধ্যে খালেদার নাম সবার আগে উচ্চারিত হবে। তার নাম গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই নেত্রীকে ১৮ মাস ধরে কারাবন্দী করে রেখেছে সরকার।’

তিনি আরও বলেন, ‘মিথ্যা মামলায় আমাদের নেত্রী খালেদা জিয়া কারাবন্দী। তাকে জামিন না দিয়ে মাসের পর মাস বন্দী করে রেখেছে। আমার বারবার তার জামিনের আবেদন করছি। আমরা কোনো অন্যায় আবদার করছি না। আইনের মাধ্যমে নেত্রীর যা প্রাপ্য তাই চেয়েছি। কিন্তু সরকার জামিন দিচ্ছে না। আসলে আওয়ামী লীগের সৌজন্যবোধের অভাব রয়েছে।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa