Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এইচ টি ইমামের মতো কর্মনিষ্ঠ মানুষ সমাজে বিরল : কাদের
জাতীয়

এইচ টি ইমামের মতো কর্মনিষ্ঠ মানুষ সমাজে বিরল : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 4, 2021Updated:March 4, 20212 Mins Read
এইচ টি ইমামের মতো কর্মনিষ্ঠ মানুষ সমাজে বিরল : কাদের
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এইচ টি ইমামের মতো কর্মপাগল ও কর্মনিষ্ঠ মানুষ সমাজে বিরল।

তিনি বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়ার আগ পর্যন্ত এইচ টি ইমাম দেশের জন্য কাজ করে গেছেন। চাকরি থেকে অবসর নিয়েছিলেন কিন্তু কাজ থেকে কখনো অবসর নেননি। এমন কর্মপাগল, কর্মনিষ্ঠ মানুষ বিরল। এইচ টি ইমামের মৃত্যুতে যে শূন্যস্থান তৈরি হলো তা কখনো পূরণ হওয়ার নয়।’

ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামের প্রতি দলের পক্ষ্য থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে ছিলেন এইচ টি ইমাম। বঙ্গবন্ধু হত্যার পর তাঁর কন্যা শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তিনি আমাদের দলের প্রচার সেলের প্রধান ছিলেন।

এ সময়ে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদনের সময়ে দলের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, সভাপতিমন্ডলী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট রিয়াজুল কবির কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর পরপরই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও এইচ টি ইমামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগসহ সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যক্তি পর্যায়ের মানুষ।

বুধবার দিবাগত রাত সোয়া ১টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
China

বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত

July 18, 2026
কাশিমপুর মহিলা কারাগার

কাশিমপুর মহিলা কারাগার থেকে কয়েদি পলায়ন: ৭ কর্মকর্তা বরখাস্ত

July 18, 2026
বৃষ্টির আভাস

দেশজুড়ে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

July 18, 2026

Latest News

China

বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত

কাশিমপুর মহিলা কারাগার

কাশিমপুর মহিলা কারাগার থেকে কয়েদি পলায়ন: ৭ কর্মকর্তা বরখাস্ত

বৃষ্টির আভাস

দেশজুড়ে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Hamidur Rahman

ঝিনাইদহে সরিয়ে ফেলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য!

EC

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa