
১৬ ও ২৬তম মিনিটে নিশ্চিত দুটি সুযোগ হারালে চাপ বাড়ানোর সুযোগ পায় এইবার। ২৮ তম মিনিটে দারুণ শট নিয়ে ব্যাবধান কমান গর্সিয়া। ৩৫তম মিনিটে বেনজেমার গোল অফসাইডের শিকার হলেও শেষ ১০ মিনিটে এইবারের কফিনে শেষ পেরেক ঠুকেন স্প্যানিশ ফরোয়ার্ড ভাসকেস। এই জয়ে ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে রিয়াল।
এদিকে লিগ ওয়ানের খেলায় হতাশার সৃষ্টি করে পিএসজি। নেইমার ও কিলিয়ান এমবাপেকে ছাড়া খেলতে নামা পিএসজি শুরু থেকেই সুযোগ তৈরী করলেও লক্ষ্যভেদ করতে পারছিলো না গোলরক্ষক নৈপুন্যে।
৫৯তম মিনিটে গোলমুখে বাড়ানো ক্রসে পা ছোঁয়াতে পারেননি ইতালিয়ান ফরোয়ার্ড। ৭৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের শট কর্নারের বিনিময়ে ফেরান পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস। মারিয়াকে তুলে নামানো এমবাপেও দিতে পারেনি কাঙ্ক্ষিত গোল। ফলে খেলা ড্র হয় ০-০ গোলে। ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট কম নিয়ে আগের মতো তিনে আছে পিএসজি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



