Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এক ওসিকে দুই থানায় বদলি, সৃষ্টি হয়েছে বিভ্রান্তি
জাতীয়

এক ওসিকে দুই থানায় বদলি, সৃষ্টি হয়েছে বিভ্রান্তি

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 8, 2023Updated:ডিসেম্বর 8, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : নির্বাচন কমিশনের সুপারিশে বৃহস্পতিবার ৩৩৮ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলির আদেশ জারি করে এক প্রজ্ঞাপন দিয়েছে পুলিশ সদর দপ্তরের কর্মী ব্যবস্থাপনা বিভাগ-২।

এক ওসিকে দুই থানায় বদলি, সৃষ্টি হয়েছে বিভ্রান্তি

Advertisement

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি এদিন সন্ধ্যায় দেশের ৬৪ জেলার পুলিশ সুপার ও বিভিন্ন মহানগর পুলিশের কমিশনারদের কাছে পাঠানো হয়েছে। ওসি বদলির প্রজ্ঞাপনে নওগাঁ জেলার একটি থানার ওসিকে দুই থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে। ফলে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি।

বিষয়টি পুলিশের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। এছাড়া ৩৩৮ ওসিকে বদলির কথা বলা হলেও প্রকৃতপক্ষে ৩৩৭ জনকে বদলি করা হয়েছে। কারণ এক ওসিকে পৃথক দুই সিরিয়ালে দুই থানায় বদলির আদেশ দেওয়া হয়েছে।

বদলি তালিকা বিশ্লেষন করে দেখা গেছে, নওগাঁর সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীরকে ৪৯ নং সিরিয়ালে সাপাহার থানা থেকে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের  (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

তালিকায় দেখা গেছে, পুলিশ পরিদর্শক  মো. হুমায়ুন কবীরের বিপি বা বাংলাদেশ পুলিশ নং-৭৮০১০৭২৫৯৭। অন্যদিকে একই বদলি তালিকার ২২১ নং সিরিয়ালে মো. হুমায়ুন কবীরকে নওগাঁ জেলার সাপাহার থানার ওসি থেকে জেলার আরেক থানা মহাদেবপুরের ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে বদলি তালিকায় ৪৮ নং সিরিয়ালে থাকা আরএমপির মতিহার থানার ওসি মো. রুহুল আমিনকে ( বিপি নং-৮৪১১১৩০১০৯) নওগাঁ জেলার মহাদেবপুর থানার ওসি পদে বদলি করা হয়েছে। তালিকায় দেখা গেছে, নওগাঁর মহাদেবপুর থানার ওসি পদে একই সঙ্গে সাপাহারের ওসি মো. হুমায়ুন কবীর ও আরএমপির মতিহার থানার ওসি মো. রুহুল আমিনকে বদলি করা হয়েছে।

এমন বিভ্রান্তিকর বদলি আদেশের ফলে এখন কে মহাদেবপুর থানার ওসি পদে যোগদান করবেন তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

অন্যদিকে সাপাহার থানার বদলি হওয়া ওসি মো. হুমায়ুন কবীর ও মতিহার থানার বদলি হওয়া ওসি মো. রুহুল আমিন উভয়েই বিষয়টি দেখেছেন বলে জানিয়েছেন।

দুই থানায় একই সঙ্গে বদলির আদেশ হওয়া প্রসঙ্গে  জানতে চাইলে নওগাঁর সাপাহার থানার ওসি মো. হুমায়ুন কবীর বৃহস্পতিবার রাতে বলেন, বিষয়টি আমি দেখেছি। এখন আমাকে কোন থানার ওসি পদে যেতে হবে বুঝতে পারছি না। আমাকে দুই থানার ওসি পদে বদলি করা হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা আসার পর হয়তো বিষয়টির সুরাহা হবে। একই পরিস্থিতি আরএমপির মতিহার থানার ওসি মো. রুহুল আমিনেরও।

এদিকে তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ৩৩৮ জন ওসি বদলির সর্বত্রই কথা বলা হলেও বাস্তবে বদলি করা হয়েছে ৩৩৭ জনকে। কারণ  ওসি হুমায়ুন কবীরকে পৃথক দুই সিরিয়ালে দুইবার দুই থানায় বদলির আদেশ হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি জেলার পুলিশ সুপার বলেন, তড়িঘড়ি করে এসব বদলির তালিকা করায় বদলির প্রজ্ঞাপনে এমন বিভ্রান্তির ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের কেউ যেমন বিষয়টি লক্ষ্য করেননি তেমনি পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখার কেউ এমন বিভ্রান্তিকর বিষয় খতিয়ে না দেখেই বদলি আদেশ জারি করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জুন 21, 2026
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

জুন 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

জুন 21, 2026

Latest News

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa