Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এক ঘণ্টার জন্য ইউএনওর চেয়ারে দশম শ্রেণির বাবলী
জাতীয়

এক ঘণ্টার জন্য ইউএনওর চেয়ারে দশম শ্রেণির বাবলী

By Sibbir OsmanOctober 23, 20211 Min Read

এক ঘণ্টার জন্য ইউএনওর চেয়ারে দশম শ্রেণির বাবলী

Advertisement
জুমবাংলা ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) চেয়ারে বসে প্রায় ১ ঘণ্টার জন্য প্রতীকী ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছে দশম শ্রেণির এক শিক্ষার্থী।

শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সে ইউএনওর দায়িত্ব পালন করে। বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের উদ্যোগে এবং কর্মজীবী কল্যাণ সংস্থার আয়োজনে এ কার্যক্রম সম্পন্ন হয়।

প্রতীকী ইউএনও শিক্ষার্থীর নাম বাবলী আক্তার। তিনি আইডিয়াল হাইস্কুলের ছাত্রী। তার বাড়ি দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডলপাড়া গ্রামে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলামের উপস্থিতিতে ১ ঘণ্টার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করে স্কুলছাত্রী বাবলী। এ সময় সে বাল্যবিয়ে, নারী নির্যাতন, নিপীড়নসহ নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশ করে।

বাবলী আক্তার বলে, আমি নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করব। গোয়ালন্দ উপজেলাকে নারী বান্ধব হিসেবে গড়ে তুলব এবং নারীর উন্নয়নে কাজ করব।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারী বান্ধব উপজেলা ও নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করব। বাবলীর সব সুপারিশ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব।

এ সময় উপস্থিত ছিলেন কর্মজীবী কল্যাণ সংস্থার পিআইসি আমজাদ হোসেন, প্রদীপ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রুমা খাতুন, কর্মজীবী কল্যাণ সংস্থার কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মকর্তা পথিক পাল প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa