Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এক দিন হাতে রেখে দুর্দান্ত জয় তুলে নিলো বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

এক দিন হাতে রেখে দুর্দান্ত জয় তুলে নিলো বাংলাদেশ

By Mohammad Al AminFebruary 25, 2020Updated:February 25, 20202 Mins Read

এক দিন হাতে রেখে দুর্দান্ত জয় তুলে নিলো বাংলাদেশ

Advertisement
স্পোর্টস ডেস্ক: মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত একমাত্র টেস্টে চতুর্থ দিনে ইনিংস আর ১০৬ রানের ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

দুই উইকেট হারিয়ে গতকালই বিপদে পড়েছিল জিম্বাবুয়ে। আজ মঙ্গলবার সকালে প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম। ওপেনার কেভিন কাসুজাকে (১০) ফেরত পাঠান তিনি। এর কিছুক্ষণ পর নিজের তৃতীয় শিকার ধরেন নাঈম। ফিরে যান বিপজ্জনক ব্রেন্ডন টেইলর (১৭)। ৪৪ রানে ৪ উইকেট হারায় অতিথিরা।

এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সিকান্দার রাজা এবং অধিনায়ক ক্রেইগ আরভিন। মধ্যাহ্ণ বিরতির আগে দলীয় ১০৪ রানে আরভিন (৪৩) রান-আউট হলে ইনিংসের অর্ধেক শেষ হয় জিম্বাবুয়ের।

নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাইজুলের বলে মুশফিকের তালুবন্দি হন অল-রাউন্ডার সিকান্দার রাজা (৩৭)। এই স্পিনারের তৃতীয় শিকার উইকেটকিপার ব্যাটসম্যান রেগিস চাকাভা (১৮)।

প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া নাঈম আজ নিজের চতুর্থ শিকার ধরেন আইন্সলে এনডিলোভুকে (৪) আউট করে। অবশেষে আজ ক্যারিয়ারের দ্বিতীয় ৫ উইকেট প্রাপ্তি হয়ে যায় নাঈমের। তার বলে টিমিসেন মারুমা (৮) আউট হলে ১৮১ রানে অতিথিদের ৯ম উইকেটের পতন হয়। তাইজুলের চতুর্থ শিকারে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় ১৮৯ রানে। বাংলাদেশ এক ইনিংস আর ১০৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয়।

গতকাল দিনের শেষ সেশনে বাংলাদেশের ইনিংস ঘোষণার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় বলেই , প্রিন্স মাসভাউরেকে (০) তুলে নেন নাঈম হাসান। পরের বলেই তিনে নামা ডোনাল্ড ট্রিপানো (০) লিটন দাসের গ্লাভসবন্দি হন। তবে সম্ভাবনা জাগিয়েও হ্যাটট্রিক হয়নি নাঈমের। সফরকারীরা তৃতীয় দিন শেষ করে ৫ ওভারে ২ উইকেটে ৯ রান তুলে।

এর আগে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ২৬৫ রানের জবাবে ৬ উইকেটে ৫৬০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। অধিনায়ক মুমিনুল হক আর মুশফিকুর রহিম চতুর্থ উইকেটে গড়েন ২২২ রানের দারুণ এক জুটি। ১৫৬ বলে ১২ বাউন্ডারিতে ক্যারিয়ারের ৯ম এবং অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক। শেষ পর্যন্ত ২৩৪ বলে ১৪ বাউন্ডারিতে ১৩২ রানের ইনিংস উপহার দেন বাংলাদেশ অধিনায়ক। ৩১৫ বলে ২২ বাউন্ডারিতে মুশফিক হাঁকান ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। অপরাজিত থাকেন ২০৩* রানে।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৬৫/১০ (১০৬.৩ ওভারে, মাসভাউরে ৬৪, কাসুজা ২, আরভিন ১০৭, টেলর ১০, সিকান্দার রাজা ১৮, মারুমা ৭, চাকাভা ৩০, তিরিপানো ৮, নাঈম ৪/৭০, রাহী ৪/৭১, তাইজুল ২/৯০)।

বাংলাদেশ ১ম ইনিংস: ৫৬০/৬ ডিক্লেয়ার্ড (১৫৪ ওভারে, সাঈফ ৮, তামিম ইকবাল ৪১, নাজমুল হোসেন শান্ত ৭১, মুমিনুল হক ১৩২, মুশফিক ২০৩*, লিটন ৫৩*, আইন্সলে লভু ২/১৭০)

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ১৮৯/১০ (৫৭.৩ ওভারে, কেভিন কাসুজা ১০, টেলর ১৭, আরভিন ৪৩, সিকান্দার রাজা ৩৭, নাঈম হাসান ৫/৮২, তাইজুল ৪/৭৮)। ফল: বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়ী। ম্যাচ সেরা: মুশফিকুর রহিম।

ম্যাচ সেরা: মুশফিকুর রহিম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

June 27, 2026
Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

June 27, 2026
Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

June 27, 2026

Latest News

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

ব্রাজিল নাকি জাপান

ব্রাজিল নাকি জাপান, কে জিতবে জানালেন গবেষক

মেসি-রোনালদো

খেলোয়াড়ি জীবনেই বিলিয়নিয়ার মেসি-রোনালদো, জানুন কার সম্পদ কত

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আশাবাদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

সেনেগাল

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচাল সেনেগাল

ফ্রান্স

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

গোলাপি

বিশ্বকাপে কেন ফুটবলারদের পায়ে গোলাপি বুটের ছড়াছড়ি?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa