Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এক প্রাঙ্গণে মসজিদ-মন্দির
বিভাগীয় সংবাদ রংপুর

এক প্রাঙ্গণে মসজিদ-মন্দির

By Shamim RezaOctober 26, 20202 Mins Read
একই প্রাঙ্গণে অবস্থিত পুরান বাজার জামে মসজিদ ও কালীবাড়ি মন্দির। ছবি : সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটে একই প্রাঙ্গণে পাশাপাশি রয়েছে মসজিদ-মন্দির। এ যেন ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। বর্তমানে এই প্রাঙ্গণেই শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। মসজিদের আজান শুরু হতেই মন্দিরের পূজা-অর্চনা বন্ধ করা হয়। দলে দলে মুসল্লিরা মসজিদে ঢুকে আদায় করেন নামাজ। আবার মন্দিরে ঢোল-তবলা ও পূজার সামগ্রী নিয়ে অপেক্ষমান হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে শুরু করেন পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা।

গতকাল রোববার দুপুরে লালমনিরহাট শহরের কালিবাড়ী এলাকায় গিয়ে দেখা যায়, একই স্থানে হিন্দু ধর্মাবলম্বীরা মন্দিরে তাদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন করছেন এবং পাশেই অবস্থিত মসজিদে ধর্মপ্রাণ মুসলমানরা আদায় করছেন নামাজ। ১৮৯৫ সালে প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরটি। এর ৫ বছর পর ১৯০০ সালে প্রতিষ্ঠা করা হয় মসজিদ। প্রায় দেড়শ বছর ধরে হিন্দু-মুসলমান মিলেমিশে তাদের নিজ নিজ ধর্ম পালন করে আসছেন।

দিনাজপুর থেকে এখানে পূজায় আসা লক্ষী রানী বলেন, ‘আত্মীয়-স্বজনের কাছে শুনে দেখতে এসেছি, কালীবাড়ি দুর্গা মন্দির ও পুরান বাজার জামে মসজিদ একই সঙ্গে দাঁড়িয়ে আছে। যে যার ধর্ম পালন করে চলে যাচ্ছে। সত্যি এমন ধর্মীয় সম্প্রীতি চোখে পড়ার মতো।’

কালীবাড়ি মন্দিরের পুরোহিত শ্রী শ্রী শঙ্কর চক্রবর্তী বলেন, ‘আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্রের ব্যবহার বন্ধ রাখা হয়। ধর্মীয় সম্প্রীতির বিঘ্ন ঘটে- এমন অবস্থার মধ্যে আমাকে কোনো দিনই পড়তে হয়নি বরং স্থানীয় মুসল্লিদের সহযোগিতা পেয়ে আসছি।’

পুরান বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘যখন মসজিদের আজান হয় তখন হিন্দু ধর্মাবলম্বীরা বাদ্যযন্ত্র বন্ধ রাখেন। নামাজ শেষ হলে আবার তারা তাদের পূজা শুরু করেন। এই নিয়মে যুগ যুগ ধরে আমরা ধর্ম পালন করে আসছি। আজ পর্যন্ত এখানে কোনো সমস্যা সৃষ্টি হয়নি।’

সুত্র : আমাদের সময়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

February 4, 2026
Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

February 4, 2026
Latest News
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.