
Advertisement
ড. আব্দুস সোবহান গোলাপ জানান, ২০১৯ সালে আওয়ামী লীগের আয় হয়েছে ২১ কোটি ২ লাখ ৪১ হাজার ৩৩০ টাকা। এর বিপরীতে ব্যয় ৮ কোটি ২১ লাখ ১ হাজার ৫৭৫ টাকা। ২০১৮ সালের উদ্বৃত্তসহ বর্তমানে আওয়ামী লীগ লাভে আছে। অর্থের পরিমান ৫০ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার ৫৯৩ টাকা।
নিয়ম অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে বিগত বছরের দলীয় আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয় নির্বাচন কমিশনে। এ বছর আওয়ামী লীগসহ ১৮ টি দল হিসাব জমা দিয়েছে কমিশনে।
আওয়ামী লীগ প্রতিনিধি দল জানিয়েছে, নতুন রাজনৈতিক দল নিবন্ধন বিষয়েও দলীয় মতামত ইসিতে জমা দিয়েছে দলটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



