Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এক ভোটে ১৭ বছর ধরে চেয়ারম্যান!
বিভাগীয় সংবাদ রংপুর

এক ভোটে ১৭ বছর ধরে চেয়ারম্যান!

By Shamim RezaFebruary 27, 20204 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : মাত্র একবার নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়ে ১৭ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান। শুধু তিনি নন ইউপি সদস্যসহ পুরো পরিষদ রয়েছে ১৭ বছর ধরে। পাঁচ বছর মেয়াদী নির্বাচন হলেও তারা বিনা নির্বাচনে রয়েছেন বছরের পর বছর। অনেক ইউপি সদস্য নির্বাচনের তারিখটিও ভুলে গেছেন।

বোদা পৌরসভায় ওই ইউনিয়নের দুটি ওয়ার্ডের অন্তর্ভূক্তি নিয়ে মামলা পাল্টা মামলার জটে পড়ে দীর্ঘ ১৭ বছর ধরে ইউপি নির্বাচন থেকে বঞ্চিত রয়েছেন ওই ইউনিয়নের ভোটারসহ প্রায় ২৪ হাজার মানুষ। চেয়ারম্যানসহ ১৩ জন জনপ্রতিনিধির মধ্যে ৩ জন মারা গেছেন। মামলা নিরসন হয়েছে ২০১৭ সালে। পৌরসভার ওই ইউনিয়নের দুটি ওয়ার্ডের অন্তর্ভূক্তির পর নতুন ওয়ার্ডগুলো গেজেটভুক্ত না হওয়ায় এখনো ঝুলে আছে ইউনিয়নটি নির্বাচন। এ নিয়ে হতাশা ও ক্ষোভের শেষ নেই ইউনিয়নবাসীর।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান জয়ী হন। এ ছাড়া ইউপি সদস্য পদে ১ নাম্বার ওয়ার্ডে হকিকুল ইসলাম, ২ নাম্বার ওয়ার্ডে হাবিবুল্লাহ, ৩ নাম্বার ওয়ার্ডে আজিজার রহমান, ৪ নাম্বার ওয়ার্ডে পলিন চন্দ্র রায়, ৫ নাম্বার ওয়ার্ডে মোহাম্মদ সৈয়দ আলী, ৬ নাম্বার ওয়ার্ডে আব্দুল করিম, ৭ নাম্বার ওয়ার্ডে মোকছেদুল হোসেন বাবুল, ৮ নাম্বার ওয়ার্ডে মজির উদ্দিন, ৯ নাম্বার ওয়ার্ডে জাহিরুল ইসলাম নির্বাচিত হন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১, ২ ও ৩ নাম্বর ওয়ার্ডে কুলসুম বেগম, ৪, ৫ ও ৬ নাম্বার ওয়ার্ডে কুন্তি রানী রায় এবং ৭, ৮ ও ৯ নাম্বার ওয়ার্ডে আজিজা বেগম নির্বাচিত হন।

দায়িত্ব গ্রহণের পাঁচ বছর শেষ হলেও এখনো তারা স্বপদেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। বোদা পৌরসভার মধ্যে ওই ইউনিয়নের দুটি ওয়ার্ডের অন্তর্ভূক্তি নিয়ে মামলা পাল্টা মামলার জটে পড়ে দীর্ঘ ১৭ বছরে আর কোনো নির্বাচন হয়নি ইউনিয়নটিতে। এই দীর্ঘ সময়ে ৩ জন ইউপি সদস্য মারা গেছেন। ৩ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য আজিজার রহমান, ৬ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল করিম ও ৭, ৮ ও ৯ নাম্বার ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আজিজা বেগম মারা গেছেন। ৭ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মোকছেদুল হোসেন বাবুলের শিক্ষকতার চাকুরি জাতীয়করণ হওয়ায় তিনি পদত্যাগ করেন।

২০১৭ সালে মামলার নিষ্পত্তি হলে বলরামপুর ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড সম্পূর্ণ এবং ৬ নাম্বার ওয়ার্ড আংশিক এলাকা বোদা পৌরসভার অন্তর্ভূক্ত করে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর পৌরসভার নির্বাচন দেয়া হয়। কিন্তু এখনো ঝুলে আছে বলরামপুর ইউনিয়নের নির্বাচন। নির্বাচন না হওয়ায় যেমন স্থবির হয়ে পড়েছে ওই ইউনিয়ন কেন্দ্রিক রাজনীতি তেমনি জনসেবাও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

ওই ইউনিয়নের বাসিন্দা আবু তৌহিদ মো. মোশাহারুল ইসলাম বলেন, ১৭ বছর আগে এই ইউনিয়নের নির্বাচন হয়েছিল, তারপর আর হয়নি। বোদা পৌরসভার মধ্যে দুটি ওয়ার্ড অন্তর্ভূক্তি নিয়ে জটিলতা ছিল। সীমানা নির্ধারণ করে বোদা পৌরসভার নির্বাচন হয়ে গেছে দু’বছর হলো কিন্তু আমাদের ইউনিয়নের নির্বাচন এখনো হচ্ছে না। এতে এই ইউনিয়নের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দীর্ঘদিন একই জনপ্রতিনিধিরা থাকায় উন্নয়নে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। আমাদের দাবি দ্রুত যেন এই ইউনিয়নে নির্বাচন দেওয়া হয়।

বলরামপুর এলাকার বাসিন্দা মাসুদ রানা বলেন, এর আগে যখন নির্বাচন হয়েছিল তখন যাদের বয়স এক দুই বছর ছিল তারা এখন ভোটার হয়ে গেছে। ভাবুন কতদিন ধরে নির্বাচন হয় না আমাদের ইউনিয়নে। কয়েকজন জনপ্রতিনিধি মারাও গেছেন। আমি ভোটার হওয়ার পর জাতীয় নির্বাচনে ভোট দিতে পারলেও একবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাইনি। আমার মতো অনেকেই ভোটার হওয়ার পর ভোট দেওয়ার সুযোগ পায়নি। ২০০৩ সালের পর আমরা ভোটের দেখা না পেলেও জনপ্রতিনিধিরা একবার ভোটেই ১৭ বছর ধরে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনকে বিষয়টি গুরুত্বের সাথে দেখা দরকার।

ওই ইউনিয়নের রামেশ্বরী গ্রামের আজিজার রহমান বলেন, আমাদের ৩ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মারা গেছেন দুই বছর হলো। এখন আমাদের আর কেউ খোঁজ নেয় না। দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় চেয়ারম্যান মেম্বাররা যে যার মতো করে চলছে। তারাতো নির্বাচন চায় না। বিনা ভোটে নিশ্চিতে তারা স্বপদে আছে। এতে আমাদের সাধারণ মানুষ নাগরিক সেবা পেতে বাধাগ্রস্ত হচ্ছে। তাই নির্বাচন দেয়া জরুরি।

২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুল্লাহ বলেন, আমরা ২০০৩ সালের ১১ মার্চ শপথ গ্রহণ করি। আসলে নির্বাচন ছাড়া এভাবে দীর্ঘ থাকাটা আমাদেরও খারাপ লাগে। এ ছাড়া কয়েকজন ইউপি সদস্য মারা যাওয়ায় সেই এলাকাগুলোতে কাজ কিছু বাধাগ্রস্ত হচ্ছে। নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পালন করার মর্যাদা ও মজাটাই আলাদা। আমরাও চাই নির্বাচন হোক।

১, ২ ও ৩ নাম্বার ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য কুলসুম বেগম বলেন, দায়িত্ব পালনে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। ৩ নাম্বার ওয়ার্ডের সদস্য মারা যাওয়ায় আমি তার দায়িত্বও পালন করছি। নির্বাচন হলেও আমাদের সমস্যা নেই। না হলেও সমস্যা নেই। তবে কবে নির্বাচন হয়েছিল এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, অনেক দিন আগের কথা তারিখ লিখে রেখেছি খেয়াল নেই।

বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান বলেন, ভোট হচ্ছে না কেন এটা সরকার জানে। আমাদের কোনো সমস্যা নেই। স্বাভাবিকভাবে অন্যান্য এলাকায় যেভাবে উন্নয়ন হচ্ছে আমাদের এখানেও তেমনি উন্নয়ন হচ্ছে। মানুষের মনে ক্ষোভ থাকলে তারা ভোটের দাবিতে মিছিল মিটিং করতো। তারা ভালো জনপ্রতিনিধি পেয়েছে তাই ভোট না হলেও তাদের কোনো আপত্তি নেই।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর বলেন, বলরামপুর ইউনিয়নের ওয়ার্ড বিন্যাস করে তা গেজেটভুক্ত করার জন্য ২০১৮ সালে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। নতুন ওয়ার্ডগুলো গেজেটভুক্ত হলেই নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকবে না।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

January 31, 2026
Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

January 31, 2026
বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

January 31, 2026
Latest News
Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ডেপুটি জেলার

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

এমপি প্রার্থী আশা

আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব : এমপি প্রার্থী আশা

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি-জামায়াত প্রার্থীর প্রকাশ্য আচরণবিধি লঙ্ঘন!

APP Lutfor Rahman

এপিপির বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ!

Bhola

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.