Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি এক লাখ টাকা খরচ করলেই বাংলাদেশি পাসপোর্ট পায় রোহিঙ্গারা
অপরাধ-দুর্নীতি চট্টগ্রাম জাতীয় স্লাইডার

এক লাখ টাকা খরচ করলেই বাংলাদেশি পাসপোর্ট পায় রোহিঙ্গারা

By Hasan MajorSeptember 7, 2019Updated:September 7, 20194 Mins Read

হারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলে: গড়ে কেবল এক লাখ টাকা খরচ করলেই বাংলাদেশি পাসপোর্ট মিলছে রোহিঙ্গাদের৷ তাদের সহায়তা করছে বাংলাদেশেরই দালাল চক্র৷ এখন সফটওয়্যারের সঙ্গে ইন্টারভিউ মিলিয়ে রোহিঙ্গাদের সনাক্ত করার কাজ করছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর৷

এক লাখ টাকা খরচ করলেই বাংলাদেশি পাসপোর্ট পায় রোহিঙ্গারা

Advertisement
গত সপ্তাহে টেকনাফের হ্নীলা জাদিমুরা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত রোহিঙ্গা নূর মোহাম্মদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র- এনআইডি ছিলো৷ বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশি পাসপোর্টধারী তিন রোহিঙ্গা যুবক আটক হওয়ার পর রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার নানা কাহিনী ও কৌশলের কথা জানা যাচ্ছে৷

ওই তিন যুববেকর মধ্যে দু’জন হলেন মিয়ানমারে মংডু জেলার অংচি গ্রামের আলী আহমদের ছেলে মো. ইউসুফ ও মো. মুসা, আরেকজন মিয়ানমারের একই এলাকার মো. আজিজ৷ তারা গত ডিসেম্বর নোয়াখালীর সেনবাগের ঠিকানা ব্যবহার করে এনআইডি সংগ্রহ করেন, পরবর্তীতে নোয়াখালীর আঞ্চলিক পার্সপোর্ট অফিস থেকে সংগ্রহ করেন পাসপোর্ট৷

শুধু পাসপোর্ট নিয়ে বলে থাকেননি তারা৷ চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলেন, সেই পাসপোর্ট দিয়ে তুরস্কের ভিসার আবেদন করতে৷ চট্টগ্রামের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ‘‘তাদের ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্ট দালালরা করে দিয়েছে৷ দালালরাই তাদের ওই কাজের সময় নোয়াখালী নিয়ে কয়েকদিন রেখেছিল৷ তিন জন দালালের নাম তারা জানিয়েছে৷ তারা ওই তিন দালালকে তিনটি পাসপোর্টের জন্য যথাক্রমে এক লাখ পাঁচ হাজার , ৯০ হাজার এবং ৬০ হাজার টাকা দিয়েছে৷ দুটি পাসপোর্ট করা হয় ডিসেম্বরে এবং একটি জানুয়ারি মাসে৷”

সারাদেশেই রোহিঙ্গাদের পাসপোর্ট করে দেয়ার জন্য এইরকম আরো অনেক দালাল চক্র আছে বলেও জানান জানান মোস্তাফিজুর রহমান৷

বিশ বছরেরও কম সময় আগে ভাসান চর জেগে উঠেছিল৷ বাংলাদেশের মূল ভূখন্ড থেকে এটি ৩০ কিলোমিটার দূরে অবস্থিত৷ সেখানে প্রায় এক লাখ রোহিঙ্গাকে নিয়ে যেতে চাইছে বাংলাদেশ৷

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসেও গত এক মাসে আরো চারজন রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়েছেন৷ বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাঈদ জানান, ‘‘আমরা মূলত ইন্টারভিউ করে ওই চারজনকে শনাক্ত করে পুলিশে দিয়েছি৷ কিছু কৌশগত প্রশ্ন করলেই তারা ধরা পড়ে যায়৷ আবার ভাষার কারণেও ধরা পড়ে৷ যেমন বাংলাদেশি নাগরিক হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সে বলতে পারবে৷ তবে দালালরা আমাদের কৌশল জেনে যায়৷ তাই আমাদেরও কৌশল পরিবর্তন করতে হয়৷ কিন্তু এনআইডি বা জন্ম নিবন্ধনের কাগজ তারা কিভাবে জোগাড় করে এটাই প্রশ্ন৷’

গত বছর সেপ্টেম্বর মাসে কক্সবাজারের উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ডয়চে ভেলেকে এই কৌশলের একটি ধারণা দিয়েছিলেন৷

‘‘ধরুন, ময়মনসিংহে এক নারীর নাম মরিয়ম৷ তিনি বাংলাদেশেরই নাগরিক৷ তাঁর ন্যাশনাল আইডি কার্ড জোগাড় করে নাম, ঠিকানা, পিতা বা স্বামীর নাম সবই ঠিক রাখা হয়৷ এই একটি ডকুমেন্ট ধরেই আরো প্রয়োজনীয় ডকুমেন্ট পাওয়া যায়৷ এরপর ওই নামেই আরেক রোহিঙ্গা নারীর জন্য পাসপোর্টের আবেদন করা হয়৷”

এই দুর্নীতির সঙ্গে পাসপোর্ট অফিসের নিম্ন পর্যায়ের কিছু কর্মচারীও জড়িত থাকার অভিযোগ রয়েছে৷

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. সোহায়েল হোসেন খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরাই তো রোহিঙ্গাদের শনাক্ত করছি৷ এ পর্যন্ত পাসপোর্টের আবেদন করতে আসা কয়েকশ’ রোহিঙ্গাকে শনাক্ত করে পুলিশে দিয়েছি৷ তবে তারা আবেদনের আগে এনআইডি, জন্ম নিবন্ধন কিভাবে পায় তা তো আমরা বলতে পারব না৷ তারাতো পুলিশ ভেরিফিকেশন রিপোর্টও পায়৷”

তিনি বলেন, ‘‘আমরা আমাদের সব পাসপোর্ট অফিসকে সতর্ক করেছি৷ এখন আমরা সফটওয়ার ব্যবহার করছি ভুয়া আবেদন ধরার জন্য৷ আর ইন্টারভিউয়ের মাধ্যমেও শনাক্ত করছি৷ বিশেষ করে আমাদের কাছে দেয়া ফিঙ্গার প্রিন্ট, রোহিঙ্গাদের ফিঙ্গার প্রিন্ট এবং এনআইডির ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে দেখছি৷”

তিনি অভিযোগ করেন, ‘‘রোহিঙ্গাদের ফিঙ্গার প্রিন্ট আমরা এনআইডি প্রকল্পকে দিয়েছি৷ তারপরও তো রোহিঙ্গারা এনআইডি পাচ্ছে৷”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রোহিঙ্গাদের যে তালিকা, ফিঙ্গার প্রিন্ট ও ছবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে, তার বাইরেও অনেক রোহিঙ্গা বাংলাদেশে আছেন৷

চট্টগ্রাম এলাকায় অন্তত ৭৩টি সন্দেহজনক এনআইডি দেখা গেছে সার্ভারে৷ এ নিয়ে ঢাকায় এই প্রকল্পের দায়িত্বশীল কাউকে কথা বলার জন্য পাওয়া যায়নি৷ তবে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনির হোসাইন খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ঢাকা থেকে৷ তার একজন সদস্য উপ সচিব খুরশিদ আলম এরই মধ্যে চট্টগ্রামে আছেন তদন্তের জন্য৷”

রোহিঙ্গারা কিভাবে এনআইডি পায় জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘‘এটা তদন্ত শেষে বলা যাবে৷”

গত বছরের এপ্রিলে তৎকালীন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, প্রায় আড়াই লাখ রোহিঙ্গা বিভিন্ন সময়ে অবৈধ প্রক্রিয়ায় বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করে বিদেশে পাড়ি জমিয়েছেন৷ আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গত এক বছরে অবৈধ উপায়ে পাসপোর্ট সংগ্রহের অভিযোগে কমপক্ষে চারশ’ রোহিঙ্গা নারী ও পুরুষ আটক হয়েছেন৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

July 6, 2026
আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

July 6, 2026
ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

July 6, 2026

Latest News

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

ভারী বৃষ্টি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

BCS

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

লোডশেডিং

বিদ্যুৎ ‘শর্টেজ’–এর জন্য নয়, ‘টেকনিক্যাল’ কারণে গ্রামের লোডশেডিং

এনআইডি

এনআইডির জরুরি সেবা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা

সৌদি যুবরাজের চিঠি

তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি, সফরের আমন্ত্রণ

electricity

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

ব্রাহমা গরু

ব্রাহমা গরু ও সাদিক অ্যাগ্রোর নানা দুর্নীতি: ১৩৩ কোটি টাকার মামলা, টিকল দেড় কোটি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa