Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এক হাত দূর থেকে ছিটানো হলো ওষুধ, মারা গেল না মশা!
জাতীয়

এক হাত দূর থেকে ছিটানো হলো ওষুধ, মারা গেল না মশা!

By Sibbir OsmanAugust 3, 2019Updated:August 3, 20193 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : থামছে না ডেঙ্গু রোগীর ঢল। প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে রোগীর সংখ্যা।

রাজধানীসহ সারা দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ‘তিল ধারণের ঠাঁই নেই’। প্রকট আকার ধারণ করেছে শয্যা (সিট) সংকট। শয্যা বাড়িয়ে পৃথক সেল করেও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না।

দেশের এমন পরিস্থিতিতে ডেঙ্গু মশা নিধনের কার্যকর ওষুধ এখনও আনা যায়নি। তবে হাত-পা গুটিয়ে বসে নেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ইতিমধ্যে একটি বিদেশি ওষুধ সংগ্রহ করেছেন তারা। যা ডেঙ্গু মশা নিধনে কার্যকর ওষুধ বলে বিবেচ্য হবে। তবে এর জন্য তিন ধাপে কয়েকটি টেস্টে উত্তীর্ণ হতে হবে নমুনা ওষুধকে।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে ডিএসসিসি’র নগর ভবনের বারান্দায় বিশেষজ্ঞদের উপস্থিতিতে ওই ওষুধ কতটা কার্যকর তা পরীক্ষা করে দেখা হয়।

প্রথমে ওষুধের নমুনা সংগ্রহ করে দুই বর্গ স্কয়ার ফুটের তিনটি মশারির খাঁচায় ৫০টি করে মশা রাখা হয়। এরপর মাত্র এক হাত দূর থেকে এর চারপাশে একবার করে বিদেশি ওষুধটি ছিটানো হয়।

ফলাফলে দেখা গেল, মাত্র এক হাত দূর থেকে ফগিং (ছিটানো) করার পরও খাঁচায় থাকা মশাগুলো মরেনি। মাত্র ২৪ শতাংশ মশা অচেতন অবস্থায় পড়েছিল। তিনটি খাঁচার প্রথমটি ৫০টি মশার মধ্যে ১৩টি, ২য়টিতে ১৪টি এবং তৃতীয়টিতে ৯টি মশা জ্ঞান হারিয়েছিল।

প্রথম পরীক্ষায় সন্তুষ্ট না হতে পারলেও জানা গেছে আজ (শনিবার) আবার এই খাঁচাগুলো দেখা হবে। কয়টি মশা মরেছে তা গোনা হবে। যদি মৃতের সংখ্যা ৮০ শতাংশ হয় তাহলে ধরে নেয়া হবে এই ওষুধের মান ঠিক রয়েছে।

এটাই শেষ নয়, দ্বিতীয় পরীক্ষার জন্য ওষুধের নমুনাটি পাঠানো হবে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ও খামার বাড়ির কৃষি সম্প্রসারণ অধিদফতরে। সেখানেও দুটি পরীক্ষায় ওষুধটি উত্তীর্ণ হলে তা ছিটানোর কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।

তবে ওষুধটির প্রথম পরীক্ষার ফলাফলে খুশি হননি সিটি করপোরেশনের শীর্ষ কর্মকর্তা।

গণমাধ্যমকর্মীদের মতো তারাও প্রশ্ন ছুড়েছেন নমুনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভারতের বায়ার করপোরেশনের কাছে, এত কাছ থেকে ওষুধ ছিটানোর পরও কেন মশাগুলো মারা গেলো না? তাছাড়া এগুলো সব বন্দী অবস্থায় ছিল। তাই পুরো ওষুধের মোকাবেলা করতে হয়েছে তাদের। কিন্তু বাইরের মশাদের বাতাস ও ওষুধের প্রকোপ থেকে দূরে সরে যাওয়ার সুযোগ রয়েছে। ওষুধ ছিটালে তারা দূরে সরে যাবে, খাবার ও বাতাস গ্রহণ করে আবার সুস্থ্য হয়ে ফিরে আসবে। তাছাড়া সেখানে এত কাছে থেকে ওষুধ ছিটানো সম্ভবও হবে না।

এসব বিবেচনা এই ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডিএসসিসির কর্মকর্তারা।

এমন প্রশ্নের জবাবে নমুনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভারতের বায়ার করপোরেশনের মুখপাত্র শুভ দে বলেন, ‘এই ওষুধের পরীক্ষা এভাবেই হয়। এটিই নিয়ম।’

এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তাফিজুর রহমান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা তো আর টেকনিক্যাল পারসন না। পরীক্ষার কাজে যারা নিয়োজিত, তারাই ভালো বলতে পারবেন।’

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সাবরিনা বলেন, ‘পরীক্ষায় যেই মশা মরবে সেটি মাঠ পর্যায়েও মরার কথা। এখানেই যদি না মরে তাহলে সেটি বাইরে দিব্যি বেঁচে থাকবে। পরীক্ষাতে সময় নেয়া হচ্ছে ২৪ ঘণ্টা। আর একটি পরিপূর্ণ মশা না খেয়ে পাঁচ দিন পর্যন্ত থাকতে পারে। সে হিসেবে ২৪ ঘণ্টা কিছুই না। তবে ২৪ ঘণ্টায় যদি মশা মরে সেটি মাঠ পর্যায়েও মারা যাবে।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় এক ওষুধ গেল ছিটানো থেকে দূর না মশা মারা হলো হাত
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ইসির নতুন সতর্কবার্তা

কর্মকর্তাদের জন্য ইসির নতুন সতর্কবার্তা

February 4, 2026
বিশ্ব ক্যানসার দিবস

আজ বিশ্ব ক্যানসার দিবস

February 4, 2026
শীত

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

February 4, 2026
Latest News
ইসির নতুন সতর্কবার্তা

কর্মকর্তাদের জন্য ইসির নতুন সতর্কবার্তা

বিশ্ব ক্যানসার দিবস

আজ বিশ্ব ক্যানসার দিবস

শীত

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নির্বাচন স্থগিত

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ঢাকার তিন জ্যেষ্ঠ সাংবাদিক

দিল্লির আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গেলেন ঢাকার তিন জ্যেষ্ঠ সাংবাদিক

মিল্টন সমাদ্দার

ফেসবুক পোস্টে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা মিল্টন সমাদ্দারের

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ক্ষমতায় আসতে দেব না

আমি বেঁচে থাকতে জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না: আবদুল আউয়াল মিন্টু

অর্থ বরাদ্দ

নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা

কর্মকর্তাকে আটক

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.