Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home একজোট হচ্ছে ভারতের বিরোধীদলগুলো, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর শপথে ঐক্যের প্রকাশ
আন্তর্জাতিক

একজোট হচ্ছে ভারতের বিরোধীদলগুলো, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর শপথে ঐক্যের প্রকাশ

By Sibbir OsmanDecember 29, 20192 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে বসল বিরোধী-বসন্তের মেলা। রোববার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানে তৈরি হল বিরোধী ঐক্যের ফ্রেম।

হেমন্তের শপথ অনুষ্ঠানে ভারতের বিরোধী নেতারা। ছবি: সংগৃহীত

শনিবার বিকালেই রাঁচি পৌঁছে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন দেখা গেল একাধিক অ-বিজেপি মুখ্যমন্ত্রী যোগ দিলেন হেমন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে।

উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও পি চিদম্বরম, ডিএমকে নেতা এমকে স্ট্যালিন, ডিএমকে নেত্রী কানিমোঝি, শরিক আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবসহ দলের অন্য নেতারা।

বাম দলের পক্ষ থেকে ছিলেন সিপিএমের সীতারাম ইয়েচুরি ও ডি রাজা।

এনডিটিভি জানায়, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিরও উপস্থিত থাকার কথা ছিল হেমন্তের শপথগ্রহণ মঞ্চে। কিন্তু শারীরিক কারণে তিনি থাকতে পারছেন না বলে দুপুরে টুইট করে জানান প্রণববাবু। অভিনন্দন জানান শিবু সোরেনের ছেলে হেমন্তকে।

এদিন ঝাড়খণ্ডের ১১তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন (৪৪)। তার সঙ্গেই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেসের দু’জন এবং আরজেডির একজন।

তারা হলেন, কংগ্রেসের আলমগির আলম ও রামেশ্বর ওঁরাও এবং আরজেডি বিধায়ক সত্যানন্দ ভোক্তা। রাঁচির মোরাবাদি মাঠে সুবিশাল মঞ্চে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু।

ঝাড়খণ্ড বিধানসভায় কংগ্রেস-জেএমএম জোটের কাছে পর্যুদস্ত হয়েছে বিজেপি। জামশেদপুর-পূর্বে হেরেছেন (বিজেপির) খোদ মুখ্যমন্ত্রী রঘুবর দাসও। ২৫টি আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছে গেরুয়া শিবিরকে। সেখানে বিরোধী জোটে জেএমএম ৩০টি, কংগ্রেস ১৬ এবং আরজেডি ১টি আসন পেয়েছে। জোটের দখলে আসে ৪৭টি আসন। বিজেপি ২০১৪ সালে ৩৭ আসন পেয়ে ক্ষমতায় বসেছিল।

দেশজুড়ে নয়া নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে আন্দোলন-বিক্ষোভের আবহে ঝাড়খণ্ডের এই জয় বিশেষ গুরুত্ব পেয়েছে। এদিন শপথ নেয়ার আগে হেমন্ত বলেন, এই দিনটাকে সংকল্প দিবস হিসেবে দেখছেন তিনি।

সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, বিজেপির শাসনে রাজ্যের আদিবাসী ও সাধারণ মানুষের সঙ্গে যে বঞ্চনা হয়েছে, তা থেকে মানুষকে মুক্তি দেয়ার সংকল্প নিচ্ছেন তিনি। হেমন্ত সোরেন সব ভোটারকে ধন্যবাদ জানিয়েছেন তাদের পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা দেয়ার জন্য।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

February 7, 2026
জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি

জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি, কী কী সুবিধা পাবে বাংলাদেশ

February 7, 2026
মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসী

মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা

February 7, 2026
Latest News
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি

জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি, কী কী সুবিধা পাবে বাংলাদেশ

মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসী

মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা

বিশ্ববাজারে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

ভূমিকম্প

মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে ১৩ বার ভূমিকম্পে কাঁপলো সিকিম

ওমানে ইরান-যুক্তরাষ্ট্র

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু

'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.