Advertisement
 ‍জুমবাংলা ডেস্ক :  সরকার পতনের আন্দোলনের খেলা বন্ধ করে নির্বাচন কিভাবে করা যায় সেদিকে মনোনিবেস করতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, আগামী নির্বাচন আওয়ামী লীগের নেতৃত্বে অবাধ ও সুষ্ঠ হবে, বিএনপি যদি সেই নির্বাচনে অংশ না নেয় তাহলে আবারো এটি তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্তে পরিণত হবে। তাই তাদের বলবো সরকার পতনের একদফা আন্দোলন বন্ধ করে নির্বাচনের প্রস্তুতি নিন।

আজ রবিবার কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবরা গত দুই বছর ধরে সরকার পতনের একদফা আন্দোলন করে যাচ্ছেন। তারা প্রতি মাসেই বলেন, আর একমাস পরেই সরকারের পতন হয়ে যাবে। সরকার বহাল তবিয়তে আছে, বহাল তবিয়তেই থাকবে। এই সমস্ত বক্তব্যর আর কোন প্রয়োজন নেই।

তিনি বলেন, বিএনপি নির্লজ্জ একটা মিথ্যাচারের দল, মির্জা ফখরুলরা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিএনপির জন্মই অবৈধ পন্থায় মিথ্যার উপরেই হয়েছে। ক্যান্টলমেন্টে বসে সামরিক পোষাক পড়ে একটা রাজনৈতিক দল গঠন করার নমুনা পৃথিবীতে আর দ্বিতীয়টা  আছে বলে মনে হয়না। যেটা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান করেছিল।

মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে যদি আমাদের বিদেশি বন্ধুরা  নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হচ্ছে কিনা সেটা দেখতে চান তাহলে তারা ইচ্ছে মতো পর্যবেক্ষক পাঠাতে পারেন, আমাদের সরকারের পক্ষ থেকে স্বাগত জানাবে।

এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন ও আমজাদ হোসেন রাজু, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

নাইকো দুর্নীতি মামলায় ৩ বিদেশি কর্মকর্তাকে সাক্ষ্য দিতে অনুমতি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.