
এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৩ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১১০ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে রােগী ভর্তি আছেন ৮৩ জন। গত ১ জানুয়ারি থেকে আজ ১৮ আগস্ট পর্যন্ত হাসপাতালে সর্বমােট রােগী ভর্তি হয়েছে ৬ হাজার ৯৫৬ জন। তাদের মধ্য থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন পাঁচ হাজার ৭৩৩ জন রোগী।
ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত ৩০ জনের মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে চারজনের মৃত্যু হয়।
প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এডিসের লার্ভা বেশি পাওয়া যায় নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি, প্লাস্টিকের ড্রাম, বালতি, পানির ট্যাংক, বাড়ি করার জন্য নির্মিত গর্ত, টব, বোতল ও লিফটের গর্তে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



