Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home একদিনে ৬৪০ কোটি ডলার হারাল আদানি
আন্তর্জাতিক

একদিনে ৬৪০ কোটি ডলার হারাল আদানি

By Saiful IslamJanuary 27, 20232 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানির ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ারের ব্যাপক দরপতন ঘটেছে। গতকাল বুধবার ভারতীয় পুঁজি বাজারে দরপতনের কারণে তাঁর মোট সম্পদের দাম ৬০০ কোটি ডলার কমে যায়। একটি মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান তাঁর বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজি ও হিসেবে জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে এমন দরপতন হয় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়।

আদানি

৬০ বছর বয়সী আদানি বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি। যাঁর আনুমানিক ১২ হাজার কোটি ডলার সমমূল্যের সম্পদ রয়েছে। অস্ট্রেলিয়ার কয়লা খনি থেকে ভারতের ব্যস্ততম বন্দর পর্যন্ত ভারতীয় এই ব্যবসায়ীর আগ্রহ রয়েছে।

ধনাঢ্য এই ব্যবসায়ী গতকাল ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নিয়ারদের’ তালিকায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েন। রাতারাতি তাঁর মোট সম্পদের প্রায় পাঁচ শতাংশ বা প্রায় সাড়ে ৬০০ কোটি ডলার কমে যায়। গতকাল বিনিয়োগকারীরা আদানির গ্রুপ অব কোম্পানির শেয়ার বিক্রি করতে থাকেন দেদারসে।

মার্কিন বিনিয়োগ গবেষণাকারী সংস্থা হ্যান্ডেনবার্গ রিসার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে। গত মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আদানি গ্রুপ ‘কয়েক দশক ধরে একটি নির্লজ্জভাবে শেয়ার বাজার কারসাজি করে আসছে এবং তারা হিসেব জালিয়াতিতে জড়িত।’

সংস্থাটি বলছে, তারা আদানি গ্রুপের প্রাক্তন নির্বাহীদের সাক্ষাৎকার, একাধিক দেশে আদানির মালিকানাধীন ব্যবসা পরিদর্শন এবং নথি পর্যালোচনার ভিত্তিতে দুই বছরের তদন্তের পর আদানি গ্রুপের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছে।

হ্যান্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে দাবি করা হয়, আদানির বড় ভাই বিনোদ মরিশাস, সাইপ্রাস এবং বেশ কয়েকটি ক্যারিবিয়ান দ্বীপে ‘অফশোর শেল’ পরিচালনা করেন।

হ্যান্ডেনবার্গ বলছে, এটি তালিকাভুক্ত আদানি কোম্পানিগুলোর ‘আর্থিক অবস্থা এবং সচ্ছলতা বজায় রাখার জন্য’ অপ্রকাশিত লেনদেন এবং উপার্জনের কারসাজির অসংখ্য উদাহরণ চিহ্নিত করেছে।

পুঁজিবাজারে রেকর্ড ২৫০ কোটি ডলারের শেয়ার ছাড়ার আগমুহূর্তে আদানি গ্রুপের সঙ্গে এমন ঘটনা ঘটল। আগামী শুক্রবার প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে ২৫০ কোটি ডলারের শেয়ার ছাড়বে বলে জানা গেছে।

এ দিকে হ্যান্ডেনবার্গের প্রতিবেদনের পর বিবৃতি দিয়েছে আদানি গ্রুপ। তাদের প্রধান অর্থ কর্মকর্তা জুগেশিন্দার বিবৃতিতে বলেন, ‘প্রতিবেদনটি ভুল তথ্য, পুরোনো এবং ভিত্তিহীন ও ভুয়া অভিযোগের সংমিশ্রণে করা।’

আদানি গ্রুপের শেয়ার গত তিন বছরে দুই হাজার শতাংশ পর্যন্ত বেড়েছে। যা প্রতিষ্ঠানটির মালিক আদানির মোট সম্পদে ১০ হাজার কোটি ডলারেরও বেশি যোগ করেছে। একই সঙ্গে তাঁকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় নিয়ে এসেছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৬৪০ আদানি আন্তর্জাতিক একদিনে কোটি ডলার হারাল
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ট্রাম্পের হুঁশিয়ারি

গ্র্যামি অ্যাওয়ার্ডস নিয়ে কটাক্ষ, সঞ্চালককে ট্রাম্পের হুঁশিয়ারি

February 3, 2026
বাংলাদেশি ও রোহিঙ্গা

এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত

February 2, 2026
মমতা

দিল্লিতে যে হুশিয়ারি দিলেন মমতা

February 2, 2026
Latest News
ট্রাম্পের হুঁশিয়ারি

গ্র্যামি অ্যাওয়ার্ডস নিয়ে কটাক্ষ, সঞ্চালককে ট্রাম্পের হুঁশিয়ারি

বাংলাদেশি ও রোহিঙ্গা

এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত

মমতা

দিল্লিতে যে হুশিয়ারি দিলেন মমতা

দালাই লামা

গ্র্যামি জিতলেন দালাই লামা

Travel

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি

দালাই লামা

গ্র্যামি জিতলেন ৯০ বছর বয়সি ধর্মগুরু দালাই লামা

উত্তরপ্রদেশ

বিয়ের ২ মাসেই ফিকে ৯ বছরের প্রেম, স্ত্রীর হাতে খুন স্বামী

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো

ট্রাম্প

কেনেডি সেন্টার বন্ধ করছেন ট্রাম্প

পরিবর্তনের সুফল

ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর , সুবিধা পাবেন বাংলাদেশীরাও

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.