
নাটকীয়তায় ভরপুর ছিল এবারের ইউরো। অনেক বড় দল যেমন এবারের আসরে বাদ পড়েছে, তেমনি অপেক্ষাকৃত মাঝারি দলগুলোও নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে।
শেষ আটের টিকেট পেয়েছে ইতালি, ডেনমার্ক, চেক রিপাবলিক, বেলজিয়াম, স্পেন, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও ইউক্রেন।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে রাশিয়ার সেন্ত পিতার্সবুর্গে আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন।

কোয়ার্টার ফাইনালের চার জয়ী দলকে নিয়ে আগামী ৬ ও ৭ জুলাই হবে সেমিফাইনালের লড়াই । আর ইউরো কাপের ফাইনাল ম্যাচটি হবে আগামী ১১ জুলাই (রোববার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। ফাইনাল ও দুই সেমিফাইনাল ম্যাচগুলো হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ।
কোয়ার্টার ফাইনাল ১: সুইজারল্যান্ড বনাম স্পেন, ২ জুলাই রাত ১০টা।
কোয়ার্টার ফাইনাল ২: বেলজিয়াম বনাম ইতালি, ২ জুলাই দিবাগত রাত ১টা।
কোয়ার্টার ফাইনাল ৩: চেক রিপাবলিক বনাম ডেনমার্ক, ৩ জুলাই রাত ১০টা।
কোয়ার্টার ফাইনাল ৪: ইউক্রেন বনাম ইংল্যান্ড, ৩ জুলাই দিবাগত রাত ১টা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



