খাদ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ একসঙ্গে ১৫টি অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়

Advertisement

রবিবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত ১৫টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। এতে অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন দপ্তর ও সংস্থার শীর্ষ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন নিয়োগ অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমান পেয়েছেন পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব।

এছাড়া ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন হয়েছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক।

আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়োগের মধ্যে রয়েছে—কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক, খোন্দকার আনোয়ার হোসেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক এবং মো. আসাদুজ্জামান ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, পেটেন্ট ও ট্রেডমার্কস অধিদপ্তর, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ, গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরেও নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

চার বিভাগে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়

পাশাপাশি তিনটি কর্তৃপক্ষেও নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান দায়িত্ব পেয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.