Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস একসঙ্গে দুই বল ব্যবহার করে অভিনব ফুটবল খেলা হলো যেখানে
ক্যাম্পাস খেলাধুলা জাতীয়

একসঙ্গে দুই বল ব্যবহার করে অভিনব ফুটবল খেলা হলো যেখানে

By জুমবাংলা নিউজ ডেস্কJune 19, 2025Updated:June 19, 20252 Mins Read

জুমবাংলা ডেস্ক: ফুটবল কথাটি শুনলেই আয়তাকার মাঠে দুদলের খেলোয়ারকে একটি বলের পেছনে ছোটার চিত্র ভেসে উঠে। কিন্তু সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) একই মাঠে দুই বল ব্যবহার করে ফুটবল খেলার ঘটনা ঘটেছে। যার ধারণা দিয়েছেন বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। খবর ইউএনবি’র।

একসঙ্গে দুই বল ব্যবহার করে অভিনব ফুটবল খেলা হলো যেখানে

Advertisement

জানা যায়, অধ্যাপক ইকবাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সপ্তাহের প্রতি মঙ্গলবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা রাত অবধি ‘মঙ্গলবারের আড্ডা’ নামক খোলামেলা আলোচনায় যুক্ত হন। এমন এক আড্ডায় হঠাৎ তার মাথায় আসে ফুটবল খেলায় দুটি বলের ব্যবহার।

ভাবনাকে বাস্তবে রূপদান করেন সেই আড্ডায় উপস্থিত শাবিপ্রবির শিক্ষকেরা। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শাবিপ্রবির হ্যান্ডবল গ্রাউন্ডে দুটি বল ব্যবহার করে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। যেখানে খেলোয়াড় হিসেবে শাবির শিক্ষকেরাই বিবাহিত ও অবিবাহিত দলে অংশ নেন।

প্রতি দলে ৭ জন করে খেলোয়াড় অংশগ্রহণে ২৪ মিনিটের এ খেলায় প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ ভাগ করে নেয়া হয়। আর খেলায় ১১ নম্বর জার্সি পরিধান করে মাঠে নামেন অধ্যাপক জাফর ইকবাল।

খেলায় প্রতিযোগিতার পাশাপাশি রসিকতাও ছিল। তবে খেলোয়ারদের মাঝে দুবলের ব্যবহারটা অনেকাংশে কৌতুহল ছিল। নির্ধারিত সময় শেষে বিবাহিত শিক্ষকদের দল অবিবাহিত শিক্ষকদের দলকে ৬-২ গোলে পরাজিত করে। চার গোল করে ম্যান অব দ্যা ম্যাচ হন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান।

এমন আয়োজনে প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী ইউএনবিকে বলেন, ‘আমাদের এক মঙ্গলবারের আড্ডায় বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনার এক পর্যায়ে আমরা চিন্তা করলাম ফুটবল নিয়ে একটা ছোট এক্সপেরিমেন্ট করা যায় কিনা!

‘ফুটবল খেলায় প্রায় সব কিছু ইভেন হলেও বল মাত্র একটা তাই গোল অনেক কম হয়, তাই তখন মনে হল যদি দুইটা ফুটবল দিয়ে খেলা যায় তাইলে কত গোল হয়!’, যোগ করেন তিনি।

একসঙ্গে দুই বল ব্যবহার করে অভিনব ফুটবল খেলা হলো যেখানে

এ ‘উদ্ভট চিন্তা প্রথম জাফর স্যারের মাথায় আসে’ জানিয়ে শিক্ষক বিশ্বপ্রিয় বলেন, ‘সেদিন থেকেই আমাদের সবার ইচ্ছা এমন একটি টুর্নামেন্ট আয়োজন করার। কিন্তু সবার নানা ব্যস্ততার কারণে সম্ভব হয়নি। অনেক দিন পর জাফর স্যার আবার ক্যাম্পাসে আসায় আইডিয়াটার বাস্তবায়ন করা হয়।’

অধ্যাপক জাফর ইকবাল ইউএনবিকে বলেন, ‘আমাদের শিক্ষকদের ‘মঙ্গবারের আড্ডা’ নামে একটি আড্ডা হয় যেখানে আমরা অনেক সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করি আবার মজাও করি। এক আড্ডাতে মজা করে ফুটবল মাঠে দুবলের বিষয়ে কথা ওঠে। সেই কথার উপর শিক্ষকেরা এ খেলার আয়োজন করে।’

তিনি আরও বলেন, ‘খেলাটি আমার কাছে প্রতিযোগিতা না, মজার ব্যাপার। আমি দর্শক হিসেবে খেলাটি উপভোগ করেছি। খেলোয়াড় হিসেবে ছোটোবেলায় ফুটবল খেলা হয়েছে, এখন আবার শিক্ষকদের সাথে খেলা হলো। তবে ফুটবল মাঠে দুই বলের ব্যবহার আদৌতে সম্ভব হবে কিনা আমি সন্দিহান।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

July 7, 2026
মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

July 7, 2026
messi-miss

মেসির পেনাল্টি মিস

July 7, 2026

Latest News

আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

messi-miss

মেসির পেনাল্টি মিস

egypt

আর্জেন্টিনার জাল কাঁপাল মিশর

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa