Advertisement
জুমবাংলা ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রিজিয়া রহমান ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহী … রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর। খবর বাসসের।

আজ শুক্রবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিজিয়া রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ক্যানসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন।

রিজিয়া রহমান ১৯৩৯ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশবিভাগের পর পরিবারের সঙ্গে বাংলাদেশে চলে আসেন। লেখালেখির শুরু ষাটের দশকে। গল্প, কবিতা, প্রবন্ধ, রম্যরচনা ও শিশুসাহিত্যে তার রয়েছে উল্লেখযোগ্য অবদান। তবে মূল পরিচিতি ঔপন্যাসিক হিসেবেই। তার লেখা উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘ঘর ভাঙা ঘর’, ‘উত্তর পুরুষ’, ‘রক্তের অক্ষর’ ও ‘বং থেকে বাংলা, ‘ধবল জ্যোৎস্না’, ‘সীতা পাহাড়’, ‘উৎসে ফেরা’ প্রভৃতি।

রিজিয়া রহমান উপন্যাসে অবদানের জন্য ১৯৭৮ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য পরে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

রিজিয়া রহমানের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় তিনি বলেন, রিজিয়া রহমান ছিলেন একাধারে লেখক, গল্পকার ও ঔপন্যাসিক। সাহিত্যের বিভিন্ন শাখা যথা- গল্প, কবিতা, প্রবন্ধ, রম্যরচনা ও শিশুসাহিত্যে ছিল তার অবাধ বিচরণ। তার মৃত্যু এদেশের সাহিত্য অঙ্গণের জন্য অপূরণীয় ক্ষতি। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য এ খ্যাতনামা ঔপন্যাসিককে এদেশের মানুষ দীর্ঘকাল স্মরণ রাখবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.