৫০০ উইকেটের ক্লাবে রশিদ খান

স্পোর্টস ডেস্ক : বিশ্বে অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খান। সম্প্রতি অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন আফগানিস্তান ক্রিকেটের টি-টোয়েন্টি সংস্করণে। তবে ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক রেকর্ড স্পর্শ করছেন এ স্পিনার।

৫০০ উইকেটের ক্লাবে রশিদ খান

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দ্বিতীয় বোলার হিসেবে নতুন মাইলফলকে নাম লেখালেন বিশ্বসেরা এ বোলার। টি-২০’তে ৫০০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন তিনি। আর মাত্র ২৪ বছর বয়সেই এ মাইলফলকে নাম লেখালেন ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সংস্করণে অভিষিক্ত এ স্পিনার।

এর আগে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্র্যাভো, টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন। ৫২৬ ম্যাচে ৬১৪ উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান এ ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে এমআই কেপ টাউন ও প্রিটোরিয়া ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রশিদ। এদিন ওই ম্যাচে নির্ধারিত ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রশিদ। আর এদিন একটি মাত্র বাউন্ডারি হজম করে মোট ১১টি ডট বল করেন এ আফগান বোলার। রশিদ খানের পরেই আছেন আরেক ক্যারিবিয়ান সুনীল নারাইন। ৪২৭ ম্যাচে ৪৭৪ উইকেট নিয়েছেন বিশ্বসেরা এ বোলার। এ কাতারের চারে আছেন সাউথ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। ৩৫৮ ম্যাচে এ প্রোটিয়া বোলারের উইকেট সংখ্যা ৪৬৬টি। আর ৩৮২ ম্যাচে ৪৩৬ উইকেট তুলে নিয়ে তালিকার পাঁচে আছেন বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

রাতের ঘুম উড়িয়ে দেবে উল্লুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.