Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC) এর যৌথ অংশগ্রহণের এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) এই অনুষ্ঠান রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুশীলনের শুভ উদ্বোধন করেন।

মোঃ মজিবুর রহমান বলেন, শান্তিরক্ষা মিশন এলাকায় উদ্ভূত প্রতিকূল নিরাপত্তা পরিবেশ পরিস্থিতির সঠিক মূল্যায়ন, কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং আকস্মিক চ্যালেঞ্জ মোকাবিলায় তড়িৎ ব্যবস্থা গ্রহণে অংশগ্রহণকারীদের দক্ষ করে গড়ে তোলার উদ্দেশেই শান্তি সহায়তা কার্যক্রমের উপর এই অনুশীলনের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি এই অনুশীলনে উভয় দেশের বিশেষজ্ঞদের মধ্যে US Military Decision Making Process (MDMP) এবং UN Military Planning Process (MPP) বিষয়ে একটি কমান্ড পোস্ট এক্সারসাইজ (CPX) পরিচালিত হবে। এ ছাড়াও অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর নির্বাচিত সদস্যদের Counter Improvised Explosive Device (CIED) এবং Tactical Combat Casualty Care (TCCC) ইত্যাদি বিষয়ের উপর জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হবে।

তিনি বলেন, এক্সারসাইজ টাইগার লাইটনিং বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করতে কার্যকর অবদান রাখবে। বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার জন্য নিঃসন্দেহে এটি একটি উত্তম ক্ষেত্র।

তিনি আরও বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বৈরী পরিবেশে সফল অভিযান পরিচালনার সমৃদ্ধ ইতিহাস। অপরদিকে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর রয়েছে বিভিন্ন নিরাপত্তা পরিস্থিতিতে বিশ্বব্যাপী সফলভাবে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা। এ ক্ষেত্রে একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের সেনাবাহিনী লাভবান হবে। এই অনুশীলন সুন্দরভাবে পরিকল্পনার জন্য বিপসট এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ড ও ওরিগন ন্যাশনাল গার্ডসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অনুশীলনের সার্বিক সাফল্য কামনা করেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC) এর পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল জসুয়া লং এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা ইত্যাদি বিষয়ে নিবিড় সহযোগিতা বিদ্যমান রয়েছে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো বৈশ্বিক হুমকি মোকাবিলায় বদ্ধপরিকর এবং সব সময়ই যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সমবেতভাবে কাজ করে আসছে। এই ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক অনুশীলন পরস্পরের মধ্যে দক্ষতা ও জ্ঞানের সমন্বয় সাধন এবং অভিজ্ঞতার বিনিময়ে উল্লেখযোগ্য অবদান রাখে। সেই লক্ষ্যকে সামনে রেখে ২০১৭ ও ২০২১ সালে টাইগার লাইটনিং ১ ও ২ যুক্তরাষ্ট্রে এবং ২০২২ ও ২০২৩ এ টাইগার লাইটনিং-৩ ও ৪ বাংলাদেশে আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারের অনুশীলনটি পঞ্চমবারের মত বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে।

এক কেজি ধান উৎপাদনে খরচ ৩ হাজার লিটার পানি, বাড়তি ব্যয়ের বোঝা ভোক্তার ঘাড়ে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.