Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news এখন টিভির ৪ সাংবাদিকের যোগদান নিশ্চিতের দাবি বিএফইউজে-ডিইউজে’র
Bangladesh breaking news জাতীয়

এখন টিভির ৪ সাংবাদিকের যোগদান নিশ্চিতের দাবি বিএফইউজে-ডিইউজে’র

By Tarek HasanMay 24, 2026, 1:13 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহার আগেই সকল গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বোনাসসহ বেতন-ভাতা ও বকেয়া পরিশোধ এবং বেসরকারি টেলিভিশন এখন টিভির চার সাংবাদিককে যোগদান নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

এখন টিভির সাংবাদিক

আজ শনিবার বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

একই সঙ্গে নেতৃবৃন্দ সাংবাদিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে বিএফইউজে-ডিইউজে বদ্ধপরিকর বলে বিবৃতিতে উল্লেখ করেন।

বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজে বলেছে, বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’র অবৈধভাবে চার সাংবাদিককে দেওয়া বাধ্যতামূলক ছুটি বাতিল করে কাজে যোগদান নিশ্চিত করতে হবে।

সাংবাদিকদের ন্যায্য যেকোনো দাবি ও অধিকার আদায়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) বদ্ধপরিকর।

নেতৃবৃন্দ বলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’র অবৈধভাবে চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর বিষয়টি অবহিত হওয়ার পর ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ গণমাধ্যমটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। প্রাথমিকভাবে চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটির বিষয়টি প্রত্যাহার না করায় কর্মসূচি পালন করে ডিইউজেসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এরপরও বিষয়টি সুরাহা না হওয়ায় ফের কর্মসূচি ঘোষণা করে ডিইউজে। একপর্যায়ে ‘এখন টিভি’ কর্তৃপক্ষ ডিইউজেসহ সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে বৈঠকে বসেন এবং এখন টিভির চার সাংবাদিককে তাদের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। আশ্বাস বাস্তবায়ন না করে বিষয়টি নিয়ে টালবাহানা শুরু করে এখন টিভি কর্তৃপক্ষ।

গত ২১ তারিখ ডিইউজে নেতৃবৃন্দসহ সাংবাদিক নেতৃবৃন্দ এখন টিভি কার্যালয়ে বিষয়টি নিয়ে পূর্বের আশ্বাস বাস্তবায়ন অগ্রগতি নিয়ে যেতে চাইলে ভবনটির প্রবেশমুখেই বাধার সৃষ্টি ও নেতৃবৃন্দের সাথে অসৌজন্যমূলক আচরণ করে ওই টিভির দায়িত্বশীল কর্মকর্তারা।

এখন টিভির কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণ সাংবাদিক সমাজকে ক্ষুব্ধ করেছে এবং এরূপ কর্মকা- ঐতিহ্যবাহী ট্রেড ইউনিয়ন বিএফইউজে ও ডিইউজে-কে অবমাননার শামিল।

গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ এখন টিভির অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ ও বিশেষ প্রতিনিধি মাহমুদ রাকিব, বিশেষ প্রতিনিধি মুজাহিদ শুভ, ডেপুটি অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ ও সিনিয়র রিপোর্টার বেলায়েত হোসাইন এবং সিনিয়র রিপোর্টার আজহার লিমনকে শোকজ দিয়ে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তিন মাস অতিবাহিত হলেও তাদেরকে এখনো কর্মস্থলে ফেরানো হয়নি।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিষয়টি নিয়ে এখন টিভি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে এবং প্রতিবারই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তারা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। দ্রুততম সময়ে এখন টিভির চার সাংবাদিককে কাজে ফিরিয়ে না নিলে দাবি আদায় না হওয়া পর্যন্ত বৃহৎ কর্মসূচি ঘোষণা করা ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না। উদ্ভূত যেকোনো পরিস্থিতির জন্য এখন টিভি কর্তৃপক্ষ দায়ী থাকবে।

আরও পড়ুনঃ দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

শোকজ নোটিশের নামে সাংবাদিকদের নিয়ম বহির্ভূতভাবে কর্মস্থল থেকে দূরে রাখা শুধু অন্যায্যই নয়, বরং সংবাদকর্মীদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তার পরিপন্থী বলে মনে করে বিএফইউজে-ডিইউজে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
এখন টিভির সাংবাদিক
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Rall

আগামীকাল থেকে চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন : রেলমন্ত্রী

May 24, 2026, 2:58 PM Asia/Dhaka
Uttorbongo

ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর

May 24, 2026, 2:51 PM Asia/Dhaka
Ramisa

রামিসা হত্যা : সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

May 24, 2026, 2:45 PM Asia/Dhaka
Latest News
Rall

আগামীকাল থেকে চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন : রেলমন্ত্রী

Uttorbongo

ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর

Ramisa

রামিসা হত্যা : সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

ধর্ষণ-হত্যার প্রতিবাদ

শিশু রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ-হত্যার প্রতিবাদে জাতীয় ছাত্র সমাজের মানববন্ধন

ব্যাংকিং খাত

ব্যাংকিং খাতের ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে: গভর্নর

শায়েখ আহমাদুল্লাহ

মাদ্রাসায় যৌ ‘ন নির্যাতন রোধে কমিশন গঠনের প্রস্তাব আহমাদুল্লাহর

থালাপতি বিজয়

নাবালিকাকে ধ’ র্ষ ‘ণ ঘিরে উত্তাল তামিলনাড়ু, থালাপতি বিজয়ের কঠোর হুঁশিয়ারি

সাজা মওকুফ

ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ

ঈদের দিন আবহাওয়া

ঈদের দিন বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস

শাকিবের রকস্টার

অবশেষে মুক্তি পাচ্ছে শাকিবের রকস্টার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp