Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এখন পর্যন্ত করোনা মুক্ত দেশের যে ১২ জেলা
জাতীয়

এখন পর্যন্ত করোনা মুক্ত দেশের যে ১২ জেলা

By Saiful IslamApril 20, 20202 Mins Read

এখন পর্যন্ত করোনা মুক্ত দেশের যে ১২ জেলা

Advertisement
জুমবাংলা ডেস্ক : সারাদেশে এখন পর্যন্ত বাংলাদেশের ৫২টি জেলায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এখনো দেশের ১২টি জেলা করোনাভাইরাস থেকে মুক্ত রয়েছে।

এদিকে আজ সোমবার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ১০ জন মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯২ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ১০১ জন।

তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৬০৪টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে নতুন করে ৪৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯৪৮-এ। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ১০ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ৮৫ জন।

নাসিমা সুলতানা আরো বলেন, নতুন করে মারা যাওয়া ১০ জনের মধ্যে আটজন পুরুষ আর দুজন নারী। তাদের পাঁচজন ঢাকার, চারজন নারায়ণগঞ্জের আর একজন নরসিংদীর।

এছাড়াও গাজীপুরে আক্রান্তের সংখ্যা প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন তিনি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এছাড়াও আইইডিসিআরের শেষ খবর পাওয়া পর্যন্ত যে ১২ জেলায় করোনা সংক্রমণ হয়নি তা নিচে উল্লেখ করা হল-

খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চাপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, কুষ্টিয়া, নওঁগা, নাটোর, ভোলা, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ, জয়পুরহাট।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

June 22, 2026
Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

June 22, 2026
muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa