
কিন্তু চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ আপাতত তা নাকচ করে দিলেন। তিনি বিশ্বাস করেন আরো কয়েক বছর আইপিএলে খেলবেন দলটির অধিনায়ক। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া একটি সাক্ষাতকারে তিনি বলেন, ‘দেখুন আমি আন্তত মনে করছি না এটাই ধোনির আইপিএলে শেষ বছর হতে চলেছে। এটা আমার নিজস্ব মতামত। আর দল হিসেবেও আমরা ধোনির বিকল্প কাউকে খুঁজে পাইনি। সুতরাং সে আরো কয়েকবছর আমাদের সঙ্গে থাকছে।’
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলে খুবই বাজে পারফরম্যান্স করেছিল তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই। গ্রুপ পর্ব থেকেই বাদ হতে হয়েছিল তাদের। কাসি বিশ্বনাথ বলেন, ‘না, সাধারণত আমরা যা করি তা হলো কোনও টুর্নামেন্ট শুরুর আগে একটি প্রক্রিয়া ঠিক করে রাখি। আমরা গত বছরের টুর্নামেন্টেও প্রক্রিয়াটি ঠিক করেছিলাম। কিন্তু আমাদের সেরা খেলোয়াড়রা সেবার অনুপস্থিত ছিল এবং তাদের মধ্যে কয়েকজন কোভিড দ্বারা আক্রান্ত হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘সেগুলো(পরিস্থিতি) আমাদের নাগালের বাইরে ছিল। এখন দলটি ভালো অবস্থায় আছে, প্রক্রিয়াও ভালো হয়েছে। তারা গত ১৫-২০ দিন ধরে অনুশীলন করে চলেছে। অধিনায়ক খুব স্পষ্ট প্রক্রিয়া সম্পর্কে। আপনার প্রক্রিয়াটি সঠিকভাবে করা উচিত এবং যদি সেটি কার্যকর হয় ফলাফল আসবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



