Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এগিয়ে চলেছে অলিম্পিকের প্রস্তুতি : আইওসি প্রধান
খেলাধুলা

এগিয়ে চলেছে অলিম্পিকের প্রস্তুতি : আইওসি প্রধান

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 22, 2021Updated:January 22, 20212 Mins Read

অলিম্পিক

Advertisement

স্পোর্টস ডেস্ক: ভাইরাসের কারণে পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক এই গ্রীষ্মেই আয়োজনের প্রস্তুতি চলছে এবং বিকল্প কোন পরিকল্পনা প্রনয়ন করা হয়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান থমাস বাখ। বৃহস্পতিবার স্থানীয় এক দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।

তিনি বলেন,‘ ২৩ জুলাই টোকিও অলিম্পিক শুরু হবেনা বলে কোন ধারনা এই মুহূর্তে পোষণ করার কোন কারণ নেই। যে কারণে আমাদের কাছে কোন ‘প্ল্যান বি’ নেই। এই কারণেই আমরা এই গেমসটিকে নিরাপদ ও সফল করতে চাই।’

করোনা ভাইরাস সংক্রমনের কারণে স্থগিত হওয়ার পর ৬ মাস পার হয়ে গেলেও বিশ^ব্যাপী সেটি কমার কোন লক্ষন এখনো দেখা যাচ্ছে না। করোনার এই ব্যাপক সংক্রমণের মধ্যে আন্তর্জাতিক এই গেমসটি আয়োজন করা সম্ভব হবে কিনা সেটি নিয়ে এখনো আশংকা রয়ে গেছে।

অবশ্য নিরাপত্তার ছক কষতে শুরু করেছে টোকিও আয়োজকরা। এমনকি মহামারি নিয়ন্ত্রনে না আসলেও কোন রকম ভ্যাকসিন প্রয়োগ ছাড়াই সুরক্ষা বলয় তৈরির মাধ্যমে গেমস আয়োজন করতে চায় তারা। যদিও এই গেমস আয়োজনের পক্ষে জাপানী জনগনের সমর্থন দিনে দিনে কমতে শুরু করেছে।

সম্প্রতি পরিচালিত এক জরিপ রিপোর্টে দেখা যায় দেশটির ৮০ শতাংশ জনগন মনে করেন গেমসটিকে বাতিল বা পিছিয়ে দেয়া হোক।

টোকিও ২০২০- এর প্রধান নির্বাহী তোশিরো মুতো এএফপিকে এ সপ্তাহেই বলেছিলেন, আয়োজকরা এই গ্রীষ্মেই গেমস আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি বাতিলের বিষয়ে কোন আলোচনা হয়নি। তবে তিনি নিশ্চিত করে বলতে পারেননি যে দর্শক উপস্থিতিতে গেমস অনুষ্ঠিত হবে, নাকি দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে। বিদেশী দর্শকরা মাঠে এসে এই গেমস সরাসরি উপভোগ করতে পারবে কিনা এবং এর পরিমান কেমন হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলেও জানান তিনি।

আগামী ২৩ জুলাই শুরু হবার কথা রয়েছে টোকিও অলিম্পিকের। মার্চের শেষভাগে দেশব্যাপাী মশাল র‌্যালী শুরু হবারও কথা রয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

July 21, 2026
স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

July 20, 2026
২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

July 20, 2026

Latest News

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

মেসির প্রশংসা

বিশ্বকাপ জয়ের উল্লাসেও রদ্রির মুখে শুধু মেসির প্রশংসা

মেসিই সেরা

ট্রাম্পের চোখে মেসিই সেরা, টম ক্রুজের মুগ্ধ ভাষণ

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ভরাডুবির ৫ কারণ

Spain-and-Trump

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa