
এবারের বিপিএলে ব্যক্তিগত কোনো লক্ষ্য নিয়ে মাঠে নামতে চান না নাসির। দলের প্রয়োজনে পারফর্ম করতে চান তিনি। সেই সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও চিন্তিত নন নাসির। বিশ্বকাপের কথা মাথায় রাখলে বিপিএলে পারফর্ম করা কঠিন হয়ে যাবে বলেই মনে করছেন নাসির।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য নেই। চেষ্টা করব দলের যখন যেটা দরকার সেটা করার। অবশ্যই ভালো করার চেষ্টা করব।’
তিনি আরো বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমার মাথায় কিছুই নেই। বিশ্বকাপের কথা মাথায় রাখলে পারফর্ম করা কঠিন হয়ে যাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



