Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা এত কম সম্পদ রেখে গেছেন ম্যারাডোনা!
খেলাধুলা

এত কম সম্পদ রেখে গেছেন ম্যারাডোনা!

By Sibbir Osmanনভেম্বর 26, 20202 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক: পৃথিবীর ইতিহাসে তিনি একজনই। ফুটবলার হিসেবে তিনি অতুলনীয়। আর্জেন্টাইন এই মহাতারকাকে বলা হয় ‘ফুটবল ঈশ্বর’। অনেকে ডাকেন গোল্ডেন বয়ও। তবে বুটজোড়া তুলে রাখার পরও নিয়মিতই হয়েছেন খবরের শিরোনাম। ভালো-মন্দের মিশেল তো তাতে ছিলই।

নিজের অন্ধকার জীবন নিয়ে কথা বলতে কখনোই লজ্জা পেতেন না ম্যারাডোনা। তিনি স্বাদ পেয়েছেন অঢেল সম্পদের। কিন্তু কখনোই সঞ্চয়ী কোনো মনোভাব তার ভেতরে চিরস্থায়ী হতে পারেনি। জীবন সায়াহ্নে তার হাতে খুব বেশি অর্থকড়ি ছিল না। শুধু তাই নয় অর্থনৈতিক নানাবিধ ঝামেলাতেও তিনি নিজেকে জড়িয়েছেন বারংবার। আর কেলেংকারি তো আছেই। যা কখনোই পিছু ছাড়েনি এই মানুষটির।

ফুটবলে সাফল্যের চূড়ান্ত শিখর যাকে বলে সেখানেই অবস্থান করেছেন ম্যারাডোনা। ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়েছিলেন ম্যারাডোনা। প্রথমে তিনি ছিলেন বার্সেলোনায়, পরে গিয়েছেন নাপোলিতে। অর্থের পিছনে ছোটার সময় এই কিংবদন্তির কাছে কখনোই ছিল না। অর্থই তাড়া করে তার কাছে গিয়েছে।

নাপোলির সঙ্গে যখন চুক্তি হয়েছিল তখন তিনি ৩০ লাখ মার্কিন ডলার পেয়েছেন। এছাড়াও বিভিন্ন বাণিজ্যিক পণ্যের দূত হয়ে তিনি কামিয়েছেন ১ কোটি মার্কিন ডলারেরও বেশি। এগুলো সবই অতীতের ঘটনা। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের রিপোর্ট অনুযায়ী, তার সেই ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের বর্তমান মূল্য এখন ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

সর্বশেষ তিনি ছিলেন আর্জেন্টিনার জাতীয় দলের কোচ। পরবর্তীতে মেক্সিকোর একটি ক্লাবের কোচ হবার পর এই ফুটবল ঈশ্বরের তার বেতন হয়ে যায় মাত্র ১৫ হাজার ডলার। এই বেতনই বলে দেয় খামখেয়ালি জীবনের যত কথা। তার উচ্চতার একজন কোচের বেতন হিসেবে ১৫ হাজার ডলার সংখ্যা হিসেবে কমই বলা চলে।

সম্প্রতি এক্সপ্রেস ডটকমের এক প্রতিবেদন থেকে জানা যায়, ম্যারাডোনার মৃত্যুকালে মোট সম্পদ ছিল প্রায় ১ লাখ ডলারের কাছাকাছি। বাংলাদেশি টাকায় যা মাত্র ৮৫ লাখ টাকার মত। এও কি সম্ভব!

২০০৯ সালে ইতালির আদালতে কর ফাঁকির জন্য ৩ কোটি ৭২ লাখ ইউরো দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ২০০৯ এ আদালতের নির্দেশে কানের দুল ম্যারাডোনার শখের খুলে নেয় আদালত। এসব কারণে ইতালির আদালতের নামে অভিযোগ করে গেছেন এই ভিন্নধারার ভিন্ন মেজাজের কিংবদন্তি।

তবে জগতের এইসব খুচরো সম্পদের হিসেবে তার মত বড় মাপের খেলোয়াড়কে মাপার চেষ্টা বৃথা। আর্জেন্টিনার আকাশ বাতাসে তার নাম ভাসবে, নতুন প্রজন্ম তার কথা জানবে, ম্যারাডোনা কোন এক রূপকথার চরিত্র হয়ে আমাদের মাঝে থেকে যাবেন তাকে ভোলা যাবে না, তার অস্তিত্ব অস্বীকার করা যাবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মেসি পেলে

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

জুন 18, 2026
মেসি

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

জুন 18, 2026
হাসপাতালে চিকিৎসাধীন

হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জুন 18, 2026
Latest News
মেসি পেলে

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

মেসি

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

হাসপাতালে চিকিৎসাধীন

হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

মেসি

‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি’—মেসিকে নিয়ে রোনালদোর মন্তব্য

পর্তুগাল

বিশ্বকাপে পর্তুগালের হোঁচট, ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ ড্র

ঘানা

ইনজুরি টাইমের শেষ মুহূর্তে পানামার বিপক্ষে ১-০ গোলে ঘানার নাটকীয় জয়

বিশ্বকাপ

ইংল্যান্ডের দাপুটে জয়, ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা

Messi

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa