
ভোটের দিন কি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ছাড়া কি ভোট দেওয়া যাবে? নির্বাচনের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডটি খুঁজে পাচ্ছেন না। কিংবা আপনি হয়তো নতুন ভোটার হয়েছেন, কিন্তু এখনো প্লাস্টিকের কার্ডটি হাতে পাননি।
এখন মনে প্রশ্ন আসতেই পারে- ‘আমার কি ভোট দেওয়া হবে না? কার্ড ছাড়া কি কেন্দ্রে ঢুকতে দেবে?’
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এনআইডি কার্ড বা প্লাস্টিকের স্মার্ট কার্ড সঙ্গে না থাকলেও ভোটাধিকার প্রয়োগ করা যাবে। অনেকের ধারণা, এনআইডি ছাড়া ভোট দেওয়া সম্ভব নয় যা সঠিক নয়। মূল বিষয় হলো, সংশ্লিষ্ট ভোটারের নাম ভোটার তালিকায় থাকতে হবে। পোলিং অফিসার ভোটার তালিকায় থাকা নাম ও ছবি মিলিয়ে পরিচয় নিশ্চিত করতে পারলেই ব্যালট পেপার প্রদান করা হবে।
এ তথ্য জানার জন্য রয়েছে একাধিক ডিজিটাল মাধ্যম:
মোবাইল অ্যাপ: গুগল প্লে স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
এসএমএস পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID Number লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।
ব্যালট পেপারে ভোট দেওয়ার নিয়ম
এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে সনাতন পদ্ধতিতে কাগজের ব্যালট ও স্বচ্ছ ব্যালট বাক্সে। তাই ভোট বাতিল এড়াতে কিছু নিয়ম অনুসরণ করা জরুরি।
সিল মারা: ব্যালট পেপারের পেছনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ও সিল আছে কি না তা নিশ্চিত করতে হবে। এরপর গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রতীকের ওপর রাবার স্ট্যাম্প দিয়ে স্পষ্টভাবে সিল দিতে হবে।
আরও পড়ুনঃ
ব্যালট বাক্সে প্রদান: ভাঁজ করা ব্যালট পেপার নির্ধারিত স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলতে হবে এবং ভোটদান শেষে দ্রুত কেন্দ্র ত্যাগ করতে হবে।
সচেতনতা ও নিয়ম মেনে ভোটদানের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


