Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এপ্রিলেই বজ্রপাতে ৭০ জনের প্রাণহানি
জাতীয়

এপ্রিলেই বজ্রপাতে ৭০ জনের প্রাণহানি

By জুমবাংলা নিউজ ডেস্কMay 7, 20203 Mins Read

এপ্রিলেই বজ্রপাতে ৭০ জনের প্রাণহানি

Advertisement

জুমবাংলা ডেস্ক : চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বজ্রপাতে সারাদেশে ৭৯ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে এপ্রিলেই মারা গেছেন ৭০ জন। নিহতদের মধ্যে ১১ জন নারী এবং ৬৮ জনই পুরুষ। এদের মধ্যে নয়জন কিশোর ও তিনজন শিশু রয়েছে। এই সময়ে বজ্রাঘাতে আহত হয়েছেন ২১ জন। তার মধ্যে ১৫ জন পুরুষ এবং ছয়জন নারী রয়েছে। আর দুজন হলো কিশোর।

সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

সাধারণত জানুয়ারি মাসে প্রচণ্ড শীত থাকায় এ মাসে বজ্রপাত হয় না। তবে এবার কনকনে শীতের মধ্যেও জানুয়ারি মাসে বজ্রপাতে নিহত হয়েছে তিনজন। তারা সবাই পুরুষ। ফেব্রুয়ারি মাসে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মার্চ মাসে ছয়জন এবং এপ্রিল মাসে ৭০ জনের প্রাণহানি ঘটেছে।

মার্চে যারা মারা গেছেন তাদের মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ। একই সঙ্গে মার্চে আহত হয়েছেন ছয়জন।

এপ্রিল মাসে মোট মারা গেছে ৭০ জন। এর মধ্যে নারী আটজন এবং ৬২ জন পুরুষ। নারী ও পুরুষের মধ্যে শিশু তিনজন, কিশোর সাতজন ও কিশোরী দুজন। এছাড়া এপ্রিল মাসে বজ্রাঘাতে মোট ১৫ জন আহত হয়েছেন। তার মধ্যে ১৩ জন পুরুষ এবং দুজন নারী।

নিহতদের মধ্যে ৪০ জন নিহত হয়েছেন কৃষি কাজ করার সময়। নৌকায় বসে মাছ ধরার সময় দুজন। মাঠ থেকে গরু আনার সময় নিহত হয়েছে ১২ জন। আম কুড়ানোর সময় একজন, ঘরে বসে মারা গেছেন চারজন। পাথর উত্তোলনের সময় দুজন। মাঠে খেলা করার সময় একজন। বাড়ির আঙিনায় খেলা করার সময় দুজন।

ফাঁকা রাস্তায় চলার সময় চারজন। রিকশা চালানোর সময় দুজন। গাড়িতে থাকাকালীন দুজন। অন্যদিকে চিকিৎসা নিয়ে ফেরার সময়, নির্মাণ কাজ করার সময় ও হাওরে অবস্থানকালেসহ বিভিন্ন সময় বজ্রপাতে নিহত হয়েছে ছয়জন।

বেশ কয়েকটি জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালসহ টেলিভিশনের দেয়া তথ্যগুলো থেকে এই পরিসংখ্যান দেয়া হয়েছে।

বজ্রপাতে হতাহতের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের প্রথম চার মাসে পটুয়াখালী সাতজন, গাইবান্ধা ও কক্সবাজারে পাঁচজন, সুনামগঞ্জ, নেত্রকোণা ও লক্ষীপুরে চারজন করে, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, নোয়াখালী ও ময়মনসিংহে তিনজন করে বজ্রপাতে মারা গেছেন।

অন্যদিকে কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, যশোর, পিরোজপুর ও হবিগঞ্জে দুজন করে মারা গেছেন। এছাড়া রাজবাড়ী, কুমিল্লা, খাগড়াছড়ি, চাঁদপুর, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, খুলনা, নড়াইল, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, ভোলা, বরগুনা, দিনাজপুর, শেরপুর, জামালপুরে একজন করে মারা গেছেন।

পটুয়াখালী ও সিলেট জেলায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। অন্যদিকে বিভাগভিত্তিক বিশ্লেষণে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।

ঢাকা বিভাগে- ১৪ জন, বরিশাল বিভাগে- ১১ জন, চট্টগ্রাম-১৪ জন, রাজশাহী- ৪ জন, খুলনা- ৭ জন, সিলেটে- ১৩ জন, রংপুর- ৬ জন, ময়মনসিংহ- ৯ জন।

এর আগে ২০১৯ সালে সারাদেশে বজ্রপাতে নিহত হন ২৪৬ জন। এর মধ্যে ৩০ জন নারী, ৬ জন শিশু, ৮ জন কিশোর-কিশোরী এবং ২০২ জনই পুরুষ।  সূত্র : বাংলাদেশ জার্নাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

July 29, 2026

Latest News

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa