
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে এ ব্যাপারে কোনও ঘোষণা করা হয়নি। সরকার ও ক্রীড়ামন্ত্রক ভিসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই বোর্ডও আইপিএল নিয়ে আনুষ্ঠনিক ঘোষণা দিয়ে দিবে বলে জানা যায়।
১৫ এপ্রিল পর্যন্ত ভিসা বাতিল করে দিয়েছে ভারত সরকার। এর পরেও যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, এমন কোনও নিশ্চয়তা নেই এখনও পর্যন্ত। এ দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ রকম অবস্থায় আইপিএল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
আইপিএল-এর সঙ্গে যুক্ত এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, এবছর আইপিএল হবে না। আগামী বছর তা হবে। দেশের কী অবস্থা তা আমরা সবাই জানি। এই পরিস্থিতিতে কেউ ঝুঁকি নেবে না। স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। ফলে পরের বছরই হয়তো আইপিএল হবে।
১৪ মার্চ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনায় বসেছিল বোর্ড। সেই সময়ে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি আশা করেছিলেন, কাটছাঁট করে আয়োজন করা হবে এবারের আইপিএল। ১৪ মার্চের পর দু’সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হয়েছে।
ভারতে করোনা সংক্রমণের হার বেড়েছে আগে থেকেই। বোর্ড সচিব জয় শাহ এক বিবৃতিতে বলেছেন, এই পরিস্থিতিতে সবার নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এদিকে কিংস ইলেভেন পঞ্জাবের মালিক নেস ওয়াদিয়া বলেছেন, অবস্থার একটুও উন্নতি হয়নি। তাই আইপিএল নিয়ে এখনই কোনও কথা নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



