স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরা পুরুষ ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের তারকা এবাদত হোসেন। আইসিসি’র জানুয়ারি মাস সেরা খেলোয়াড়ের মনোনোয়ন পেয়েছেন তিনি।

এবাদত হোসেন। (ফাইল ছবি)
Advertisement

এবাদত হোসেনের সঙ্গে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার তরুণ দাওলোদ ব্রেভিস ও দেশটির জাতীয় দলের আরেক তারকা কেগান পিটারসন।

বাংলাদেশি এই পেসার জানুয়ারিতে খেলেছেন দুটো টেস্ট। নিউজিল্যান্ডের মাটিতে দুই টেস্টের সিরিজে ২৯.৩৩ গড়ে তুলে নিয়েছেন ৯ উইকেট। তবে প্রথম টেস্টে তিনি ৪৬ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ৬ উইকেট। যার ফলেই বাংলাদেশ পায় নিউজিল্যান্ডের মাটিতে তাদের প্রথম টেস্ট জয়। সেই পারফর্ম্যান্স সে ম্যাচে তাকে এনে দিয়েছিল ম্যাচ সেরার পুরস্কার। এবার আইসিসির মাসসেরার দুয়ারেও চলে এসেছেন তিনি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেকে আলাদা করে চিনিয়েছেন দাওলোদ ব্রেভিস। ৮৪.৩৩ গড়ে ৫০৬ রান করেছেন তিনি। ছয় ম্যাচে দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি পেয়েছেন প্রোটিয়া তরুণ। বল হাতে পেয়েছিলেন ৭ উইকেট।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে ভারতের বিপক্ষে দারুণ করেছেন কেগান পিটারসন। প্রথম ম্যাচ হেরেও ওই সিরিজ প্রোটিয়ারা জিতেছিল ২-১ ব্যবধানে। ৬১ গড়ে এই সিরিজে ২৪৪ রান করেছেন পিটারসন।

চতুর্থ ক্রিকেটার হিসেবে ‘আইসিসি মেন্স প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন এবাদত। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও নাসুম আহমেদ এর আগে জায়গা পেয়েছিলেন মাসসেরা হওয়ার দৌড়ে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.