Advertisement

স্পোর্টস ডেস্ক : কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে বিশ্বের প্রায় সব খেলাধুলা স্থগিত করা হলেও ভিন্ন চিত্র তাজিকিস্তানে। বিশ্বজুড়ে প্রাণঘাতী এই ভাইরাসের মহামারির মধ্যেই সময়মতো ফুটবল মৌসুম চালু করল দেশটি!

৯০ লাখ জনগণের মধ্য এশিয়ার ভূ-বেষ্টিত দারিদ্র্যপীড়িত দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগীর খবর পাওয়া যায়নি। যদিও এই রোগে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ হাজার।

তাকিস্তানের ফুটবল মৌসুম করা অবাক করেছে বিশ্বকে। দুশানবেতে শনিবার সুপার কাপে প্রথমে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত এফসি খুজান্দকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে এফসি ইস্তিকল। তবে করোনাভাইরাস সতর্কতায় ম্যাচটি অনুষ্ঠিত দর্শকশূন্য মাঠে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই গত মাসে অনেক আয়োজন করেই বসন্তকালীন অনুষ্ঠান নওরোজ উদযাপ করে দেশটি। তাতে দেশ জুড়ে লাখ লাখ মানুষের সমাগমও লক্ষ্য করা গেছে। এক দল তরুণীর সঙ্গে পোজ দিতে দেখা যায় দেশটির প্রেসিডেন্ট এমোমালি রাকমনকে। যদিও করোনাভাইরাসে আক্রান্ত হওয়া থেকে বাঁচতে বিশ্বজুড়ে জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

করোনাভাইরাসের কারণে ইউরোপের শীর্ষ পাঁচলিগসহ বন্ধ করা হয়েছে বিশ্বের প্রায় সব লিগ। বিশ্বকাপ বাছাইসহ অনেক ইভেন্ট স্থগিত করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। এসব লিগ বা টুর্নামেন্ট কবে নাগাদ শুরু হবে তা এখনও পরিষ্কার নয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.