
আটক কোরবান আলী সরদার উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি কোমরপুর গ্রামে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরকারি ত্রাণের চাল দুস্থদের মাঝে বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে বাঁধেরহাট এলাকায় নিজস্ব গোডাউনে মজুত করেছে-এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযানে যায় র্যাব সদস্যরা। অভিযানে ঘটনাস্থল থেকে হাতে নাতে ইউপি চেয়ারম্যান কোরবান আলীকে আটক ও গোডাউন থেকে ২২৯ বস্তা সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়।
রাত সোয়া ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় আমিনপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র্যাব কমান্ডার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



