Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এবার ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে আইসিসি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

এবার ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে আইসিসি

By Shamim RezaJune 12, 20202 Mins Read

এবার ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে আইসিসি

Advertisement
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাদের যুদ্ধাপরাধ নিয়ে তদন্ত শুরু করাতেই ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে পড়লেন তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আসায় আইসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে ওয়াশিংটন। এ ছাড়া ওই কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে প্রবেশেরও অনুমতি পাবেন না।

যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘আইনের শাসনে হস্তক্ষেপের অগ্রহণযোগ্য প্রচেষ্টা’ বলে উল্লেখ করে তীব্র সমালোচনা করেছে আইসিসি। মানবাধিকার সংগঠন এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ওয়াশিংটনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।

ট্রাম্প বরাবর আইসিসির সমালোচনা করে আসছেন এই বলে যে, প্রতিষ্ঠানটি ‘মোটেও স্বাধীন নয়।’

আফগানিস্তনে যুক্তরাষ্ট্রের সেনারা যুদ্ধাপরাধ করেছে- এ সংক্রান্ত একটি প্রাথমিক প্রতিবেদন পাওয়ার পরই তদন্ত শুরু করে আইসিসি।

হেগভিত্তিক আইসিসির সদস্য নয় যুক্তরাষ্ট্র। ফলে দেশটির নাগরিকদের ওপর আইসিসির কার্যত কোনো কর্তৃত্ব নেই।

বৃহস্পতিবার নির্বাহী আদেশে ট্রাম্পের সইয়ের পরই আইসিসিকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ হিসেবে অভিহিত করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র কোনো ক্যাঙ্গারু কোর্টের হুমকিতে ভীত নয়।’

আইসিসির যে কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা তাদের পরিবারের সদস্যদের ওপরও কার্যকর হতে পারে বলে জানিয়েছেন পম্পেও।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার কোনো প্রমাণ না দিয়েই বলেছেন, ‘রাশিয়ার মতো দেশগুলোর গোপন অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে ব্যস্ত আইসিসি।’

ওয়াশিংটনের সিদ্ধান্ত এবং নানা সমালোচনামূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় আইসিসি বলেছে, ‘আদতে ভুক্তভোগীদের ন্যয়বিচার পাওয়ার ওপরই আঘাত হানলো যুক্তরাষ্ট্র।’

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের ওয়াশিংটন শাখার পরিচালক আন্দ্রেয়া প্রাসো বলেছেন, ‘আফগানিস্তান, ইসরায়েল বা ফিলিস্তিনে যারা ন্যয়বিচারের প্রতিক্ষায় আছেন, আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক মনোভাব সেই ন্যায়বিচারে আঘাত হানার শামিল।’

আইসিসির কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন ইইউর শীর্ষ ক’টনীতিক জোসেফ বোরেল।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রসহ সব পক্ষের যুদ্ধাপরাধ তদন্তে চলতি বছরের শুরুতে সবুজ সংকেত দেয় আইসিসি। তখন থেকেই পম্পেও সে তদন্ত ঠেকাতে উঠে পড়ে লাগেন।

২০০৩ সাল থেকে আফগানিস্তানে দেশটির সরকার, তালেবান, যুক্তরাষ্ট্রসহ লড়াইরত সব পক্ষের বিরুদ্ধেই ওই তদন্ত শুরুর ইঙ্গিত মেলে। আফগানিস্তান আইসিসির সদস্য দেশ। তারপরও আইসিসির যুদ্ধাপরাধ তদন্তের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আফগানিস্তানও।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa